নেত্রকোণা সরকারি কলেজের প্রভাষকের নিয়োগ নিয়ে অভিযোগমোঃ রাসেল আহমেদ নেত্রকোণা প্রতিনিধি:- নেত্রকোণা সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু সায়েমের নিয়োগের বৈধতা নিয়ে অভিযোগ উঠেছে। তাঁর বেসরকারি পর্যায়ের নিয়োগ এবং পরবর্তী সময়ে আত্তীকরণের মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগের প্রক্রিয়া বিধিসম্মত ছিল কি না, তা তদন্তের দাবি জানানো হয়েছে।এ বিষয়ে জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে গত ১১ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দেওয়া হয়। বুধবার নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযোগকারী লিখিত অভিযোগে নিজের পরিচয় প্রকাশে অনিচ্ছুক বলে উল্লেখ করেছেন। তবে পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি একজন প্রভাষক।অভিযোগ ও সংশ্লিষ্ট কাগজপত্রে বলা হয়েছে, মোহাম্মদ আবু সায়েম ২০০৭ সালে নেত্রকোণার মদন উপজেলার হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে দর্শন বিভাগের প্রভাষক পদে বেসরকারিভাবে নিয়োগ পান। অভিযোগকারীর দাবি, ওই নিয়োগ প্রক্রিয়ায় দর্শন বিভাগে লিখিত পরীক্ষা নেওয়া হয়নি এবং মৌখিক পরীক্ষায় একজন প্রার্থীই অংশ নেন। পরে তাঁকেই নিয়োগ দেওয়া হয়।অভিযোগকারীর আরও দাবি, একটি পদের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী না থাকলে বাছাই প্রক্রিয়া প্রতিযোগিতামূলক হয় না। ফলে ওই নিয়োগের ক্ষেত্রে বিধি অনুসরণ করা হয়েছিল কি না, তা যাচাই করা প্রয়োজন। পরবর্তী সময়ে ২০১৩ সালে কলেজটি জাতীয়করণ হলে আত্তীকরণের মাধ্যমে আবু সায়েম সরকারি চাকরিতে নিয়োগ পান। অভিযোগকারীর দাবি, বেসরকারি নিয়োগে কোনো বিধিগত ত্রুটি থেকে থাকলে পরবর্তী আত্তীকরণের বৈধতাও প্রশ্নের মুখে পড়ে।অভিযোগে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে তাঁর বেসরকারি নিয়োগ ও পরবর্তী সরকারি চাকরিতে আত্তীকরণের বৈধতা নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।তবে অভিযোগের সঙ্গে একমত নন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হক। তিনি বলেন, ২০০৭ সালে মোহাম্মদ আবু সায়েমসহ দুজন প্রভাষক নিয়োগ দেওয়া হয়। তিনি ওই নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন এবং তৎকালীন নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে বোর্ডে ছিলেন। তাঁর দাবি, প্রত্যেক পদের বিপরীতে নির্দিষ্ট সংখ্যক প্রার্থী উপস্থিত ছিলেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁদের নিয়োগ দেওয়া হয়। ফলে নিয়োগে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি।এ বিষয়ে প্রভাষক মোহাম্মদ আবু সায়েম বলেন, দুটি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে ১১ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে দুটি পদের বিপরীতে তিনি ও অপর একজন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। তাঁর ভাষ্য, প্রতি পদের বিপরীতে তিনজন প্রার্থী থাকার বিধান থাকলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন নেওয়ার পর তাঁদের নিয়োগ দেওয়া হয়। তাই নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি।অভিযোগটি প্রতিহিংসামূলক দাবি করে আবু সায়েম বলেন, “পরিচিত একজন ব্যক্তি প্রতিহিংসা থেকে এ অভিযোগ করেছেন। অভিযোগটি পুরোপুরি মিথ্যা।”জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে। দ্রুতই অভিযোগটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলা হবে।”তদন্তের পর সংশ্লিষ্ট নথিপত্র ও নিয়োগ প্রক্রিয়ার প্রকৃত অবস্থা স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অনলাইন জরিপ
সারাদেশ
সারাদেশ
রাজনীতি
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের চলমান সংকট মোকাবিলায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদি বলেন, বিএনপি অসহযোগিতা করলে তাদের জাতির কাছে জবাবদিহি করতে হবে। জামায়াত অসহযোগিতা করলে জবাবদিহি করতে হবে তাদেরও। এই সরকারের মেয়াদ হবে ১০ মাস থেকে এক বছর। যদি জাতীয় সরকার না করতে পারেন তাহলে জাতীয় ঐক্য কাউন্সিল গড়ে তোলেন। জাতীয় ঐক্য কাউন্সিল প্রধান হবেন ড. ইউনূস। সব রাজনৈতিক দল থেকে সেখানে প্রতিনিধি থাকবে সদস্য হিসাবে। তাদের সাংবিধানিক মর্যাদা হবে ক্যাবিনেট মন্ত্রী পরিষদের মতো। তারা মন্ত্রী হবেন না, উপদেষ্টা হবেন না কিন্তু ওয়াচডগ হিসাবে কাজ করবেন।জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্রের কার্যক্রম না হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে কোনো লাভ নেই। যদি জুলাই ঘোষণাপত্র না আসে, যারা জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়েছেন দিল্লির সঙ্গে মিলে আওয়ামী লীগ তাদের কচুকাটা করবে। জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি পেলেই আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হবে।
দেষ্টাকে বলেছি, গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি রক্ষায় দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব শেষ করেই অন্য কোনো সিদ্ধান্ত নেবেন।এনসিপির পাঁচ দাবি সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র একটি দাবি ছিল এবং সেটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে ৩০ কার্যদিবস সময় নেওয়া হয়েছিল; সেটি যেন নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করা হয় সে দাবি জানিয়েছি। আমাদের এ দাবির পরিপ্রেক্ষিতে ড. ইউনূস স্যারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে।নাহিদ বলেন, দ্বিতীয়ত—জুলাই আন্দোলনে যারা শহিদ ও আহত হয়েছেন তাদের পুনর্বাসন প্রক্রিয়া ধীরগতিতে হচ্ছে সেটি দ্রুত সময়ের মধ্যে করতে হবে। তৃতীয়ত—শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। কারণ সে সময়ে শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় নির্বাচন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল। দিনের ভোট রাতে করেছে, ডামি প্রার্থীর ভোট হয়েছে। ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। সেই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে প্রত্যাখান করেছে। আবার সেই নির্বাচনগুলো নিয়ে আদালতে নিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সেই বিশৃঙ্খলা এড়াতে পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবে যাতে অবৈধ ঘোষণা করা হয় সেই দাবি জানিয়েছি।চতুর্থ নম্বরে নাহিদ জানান, রাজনৈতিক দল হিসেবে বর্তমান যে ইলেকশন কমিশন সেটার ওপরে আস্থা রাখতে পারছেন না। ইলেকশন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দ্রুত আয়োজন করার দাবি জানান তারা।সর্বশেষ জুলাই গণহত্যার বিচার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি।প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য গড়ে উঠেছিল সেখানে ফাটল দেখা দিয়েছে মন্তব্য করে নুর বলেন, প্রধান উপদেষ্টা ছাত্রদের ওপর বিরক্ত। গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন সবই প্রয়োজন। কিন্তু নির্বাচন নিয়ে কথা বললেই কোনো সদুত্তর নেই। প্রধান উপদেষ্টাকে ঘিরে আছে ওয়ান ইলেভেনের দুষ্টু চক্র।নুর বলেন, বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকলে সংকট কাটবে না। সংকট কাটাতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করেই করিডরের সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে! বিভিন্ন প্রসঙ্গে এর আগে জাতীয় সংলাপ হয়েছে, কিন্তু এখন কেন ডাকা হচ্ছে
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে পৌরসভার দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া বসরী প্রমুখ।