ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান সহকারীর মৃত্যু, অবহেলার অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামে “ইনফেকশন কন্ট্রোল এন্ড প্রিভেনশন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  ‎

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায়  ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি

এই প্রথম রাঙ্গামাটি জেনারেল  হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম  উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার।

নবীনগরে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

নবীনগরে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

সীমান্তে আটক আজিজুর ১১ মাস পর ভারত থেকে লাশ হয়ে ফিরলেন দেশে, নির্যাতনের অভিযোগ পরিবারের।

রাউজান আর্ট স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজানে রাউজান আর্ট স্কুলের উদ্যোগে ২০২৬ সালের বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন পারমিতা দাশ গুপ্তা, রাধিকা দাশ গুপ্তা, উম্মে সাইমা রিহা ও অদিতি বড়ুয়া, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান আর্ট স্কুলের পরিচালক ও চট্টগ্রাম উত্তর জেলা সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমান দাশ শুভ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্থ  দে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপক এবং রাউজান উপজেলা প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা মোহাম্মদ বেলাল, প্রথম আলো পত্রিকার সাংবাদিক এস এম ইউসুফ, রাউজান চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক অশোক তালুকদার, রাউজান কলেজের প্রভাষক মোহাম্মদ তসলিম উদ্দিন, রাউজান উপজেলা প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষক ইমু দে, মোহাম্মদ সাহেদ আমান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে চিত্রকলার গুরুত্ব অপরিসীম। আর্ট শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সচেতনতা মূলক বিষয় তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। তারা অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের চিত্রকলায় অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।

প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ৮৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

রাউজান আর্ট স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ