ডেইলি বাংল সংবাদ

আর্কাইভ দেখুন

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

 ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার টিউকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। ঢাকুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাঁরা মিয়ার সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন মীর।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন বিএনপির টিমলিডার) অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য জুবায়ের হোসেন তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব রনপ আহমেদ আজিজুলসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে মিছিলসহকারে সম্মেলনে যোগ দেন।


পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য বোমাবাজি অগ্নি সংযোগ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে রাজপথে চট্টগ্রাম পটিয়া উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক শান্তির হাট কালাম মার্কেট চত্বরে এক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য বোমাবাজি অগ্নি সংযোগ নাশকতার  ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে  আজ ১৯ নভেম্বর-২৬ বৃহস্পতিবার বিকেলে পটিয়ার ঐতিহাসিক শান্তির হাটে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এরপর এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন। উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস মিয়া ও দক্ষিণ জেলা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রেজাউল করিম নেছার।অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রবিউল হোসেন রবি। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত থেকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।


বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী সবজির বাজারে নেই স্বস্তি। বস্তা ভর্তি টাকা নিয়ে বাজারে গিয়েও পকেট ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। আর ক্রেতাদের মুখে নেই হাসি।এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও বাদিয়াখালী কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম এখনো লাগামহীন। বর্তমানে বেশির ভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি।আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে শিম নেমে এসেছে ৬০ থেকে ৮০ টাকায়। পটোল ৪০ টাকা, মিষ্টিকুমড়া কেজি প্রতি ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। উচ্ছে ৮০ টাকা, শসা ৫০ টাকা এবং জাতভেদে বেগুন ৪০ থেকে ৫০ টাকা কেজি।এছাড়া পেঁপে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা, মুলা ২০ টাকা, ওলকপি ৫০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায়।তবে আমদানিকৃত টমেটোর দাম এখনো বেশ চড়া। কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা এবং গাজরের দামও এখনো তুলনামূলকভাবে বেশি।অন্যদিকে আলু, পেঁয়াজ ও রসুনের দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। আলু প্রতি কেজি ২০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ টাকা এবং আদা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।স্থানীয় সবজি বিক্রেতা আমিনুর ইসলাম জানান, বাজারে এখন টমেটো ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে।ক্রেতারা বলছেন, বাজারে এসে মন খারাপ হয়ে যায়। এদিকে মাছ, মুরগি ও ডিমের দামও বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩২ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, সোনালি মুরগি ৩২০ থেকে ৩৩০ টাকা, পাকিস্তানি মুরগি ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।মাছের বাজারে তেলাপিয়া ১৬০ থেকে ২০০ টাকা কেজি, সিলভার কার্প ১৮০ থেকে ২০০ টাকা, মানভেদে রুই ২৮০ থেকে ৩২০ টাকা, মৃগেল ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙ্গাস ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশী মাছ যেন আগুন , পুটি ২০০ টাকা কেজি প্রতি। শিং মাছ ২৫০ টাকা কেজি, শৌল মাছ ৬০০ টাকা কেজি,টেংরা মাছ কেজি প্রতি ৫০০ টাকা, চিংড়ী কেজি প্রতি ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবে গরুর, খাসির মাংসের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি, খাসির মাংস ১০০০ হাজার থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, সবজির বাজারে স্বস্তি ফেরেনি। মাংস কিনতে গিয়েও ক্রেতাদের এখনো বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।


জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহিনুর ইসলাম তুহিন (৩০) ও গোবিন্দ রায় রাখাল (২৭)। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. শাহিনুর ইসলাম তুহিন উপজেলার পশ্চিম বালাগ্রাম ইউনিয়নের মো. আনিছুর রহমানের ছেলে। তিনি বালাগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।অপরদিকে, গোবিন্দ রায় রাখাল (২৭) উপজেলার বটতলা, কালীবাড়ী মাছের আড়ৎ এলাকার গজেন চন্দ্র রায়ের ছেলে। তিনি নীলফামারী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।


ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

 ময়মনসিংহের ফুলপুর উপজেলার ০৯ নম্বর বালিয়া ইউনিয়ন পরিষদের সচিব আনিছুর রহমানের বিরুদ্ধে জন্মনিবন্ধন, মৃত্যু সনদসহ ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানির অভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, জন্মনিবন্ধন সংশোধনের ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি ছাড়াও অতিরিক্ত ১৫০ টাকা এবং নতুন জন্মনিবন্ধনের আবেদনের ক্ষেত্রে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এ ছাড়া সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।এ বিষয়ে একজন ভুক্তভোগী সংবাদকর্মী নিজেও অভিযোগ করে জানান, জন্মনিবন্ধন সংশোধনের জন্য তাঁকে ১৫০ টাকা দিতে হয়েছে। অথচ টাকা দেওয়ার পরও সংশোধিত জন্মনিবন্ধন হাতে পেতে তাঁকে দীর্ঘ ১৬ দিন অপেক্ষা করতে হয়েছে।এ অবস্থায় সাধারণ মানুষের প্রশ্ন, সরকারি সেবার জন্য নির্ধারিত ফি থাকার পরও অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কেন? এই টাকা কোন খাতে নেওয়া হচ্ছে এবং এর কোনো সরকারি রসিদ দেওয়া হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।সাধারণ মানুষের অভিযোগ, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সেবা পাওয়া তাঁদের অধিকার। কিন্তু সেবা নিতে গিয়ে যদি অতিরিক্ত অর্থ ব্যয় ও অযথা হয়রানির শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে প্রতিকার চাইবে?এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব আনিছুর রহমানের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।


মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের

মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৮নং আটাবহ ইউনিয়নের কামারিয়া গ্রামের আকাশে আজ আনন্দের এক নতুন আলো। মাত্র ১৩ বছর বয়সেই পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন এই গ্রামের কৃতী সন্তান মোহাম্মদ নূরে আলম হোসেন। তাঁর এই অসাধারণ সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত পরিবার, আত্মীয়স্বজন, মোল্লা বংশ এবং পুরো কামারিয়া গ্রামবাসী।নূরে আলম হোসেনের পিতা জনাব মোঃ জাফর আলী এবং মাতা মোছাম্মৎ নুরেলা বেগম। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি গভীর আগ্রহ, একাগ্রতা ও অধ্যবসায়ের মাধ্যমে দীর্ঘ চার বছর কঠোর পরিশ্রম করে পবিত্র কোরআন মুখস্থ সম্পন্ন করেন তিনি।জানা যায়, মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীর মধ্য থেকে সাতজন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেন। তাঁদের মধ্যে নূরে আলম হোসেন চতুর্থ স্থান অর্জন করে নিজের মেধা, ধৈর্য ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।গত ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, মাদ্রাসার আয়োজিত অনুষ্ঠানে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সম্মাননা, পাগড়ি ও হাফেজের মর্যাদা অর্জন করেন।দাদার চোখে আনন্দের অশ্রু, নাতির সাফল্যে বংশের মুখ উজ্জ্বল নূরে আলম হোসেনের এই অর্জনে সবচেয়ে বেশি আনন্দিত তাঁর দাদা। নাতির এমন অসাধারণ সাফল্যে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন,“আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমাদের মোল্লা বংশে এর আগে কেউ পবিত্র কোরআনের হাফেজ হতে পারেনি। আমার এই নাতি আজ হাফেজ হয়ে আমাদের পুরো বংশের মুখ উজ্জ্বল করেছে। আমি আজ আমার নাতিকে নিয়ে অনেক গর্বিত। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমার নাতিকে আরও বড় মাপের মানুষ হিসেবে গড়ে তোলেন। তার জ্ঞান, আদর্শ ও সম্মান যেন দিন দিন বৃদ্ধি পায়। সে যেন কোরআনের আলোয় নিজের জীবন গড়ার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে পারে।”দাদার এই আবেগঘন বক্তব্যে ফুটে উঠেছে একজন পরিবারের অভিভাবকের দীর্ঘদিনের স্বপ্ন, ভালোবাসা ও গর্বের অনুভূতি।মোল্লা বংশে নতুন ইতিহাস, আনন্দে উচ্ছ্বসিত কামারিয়া বাসী বিশেষভাবে উল্লেখযোগ্য, নূরে আলম হোসেন মোল্লা বংশের সন্তান। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের বংশে তিনিই প্রথম পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন। মাত্র ১৩ বছর বয়সে তাঁর এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, বরং পুরো মোল্লা বংশ এবং কামারিয়া গ্রামবাসীর জন্য এক ঐতিহাসিক আনন্দের উপলক্ষ।দীর্ঘ চার বছরের সাধনা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নূরে আলম হোসেন আজ হয়ে উঠেছেন তাঁর পরিবার, বংশ ও গ্রামের গর্ব। তাঁর এই সাফল্য এলাকার অন্যান্য শিশু-কিশোরদেরও ধর্মীয় শিক্ষা ও জ্ঞান অর্জনে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন স্থানীয়রা।একজন কিশোরের এমন অর্জন প্রমাণ করে, সঠিক লক্ষ্য, নিষ্ঠা, পরিশ্রম এবং পরিবারের সহযোগিতা থাকলে অল্প বয়সেও অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব।নূরে আলম হোসেনের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। মহান আল্লাহ তাঁর অর্জিত জ্ঞানকে মানবকল্যাণে কাজে লাগানোর তৌফিক দান করুন। তিনি যেন ভবিষ্যতে একজন আদর্শবান, সৎ ও আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন এই প্রত্যাশা পুরো কামারিয়াবাসীর।


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

সুনামগঞ্জ প্রতিনিধি,নির্বাচন কমিশন কর্তৃক স্থানীয় সরকার নির্বাচন ঘোষনার পর কনকনে শীত উপেক্ষা করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার রাত ৮টায় বাংলাবাজার ইউনিয়নবাসির আয়োজনে দক্ষিন কলাউরা পশ্চিমাড়াই এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয় । পরামর্শ সভাটি জনস্রোতে জনসভায় রুপ নেয় এবং সভাটি  চলে রাত ১১টা পর্যন্ত।স্থানীয় মুরুব্বী সায়েব আলীর সভাপতিত্বে ও নবীর হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও ৫ (ছাতক ও দোয়ারাবাজার)আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের আস্থাভাজন বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান  পদপ্রার্থী মোঃ আব্দুল আজিজ।সভায় আরো বক্তব্যে রাখেন,দোয়ারাবাজার উপজেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ,আলাল মিয়া,মোঃ হাবিব মিয়া,শাহজাহান মিয়া,ওয়াদুদ ইসলাম,সারু মিয়া,মোঃ হানিফ মিয়া,কামাল আহমেদ,বিল্লাল হোসেন,মোঃ নবীজুর রহমান,রুহুল আমীন,মণির আহমদ,হাফেজ মোঃ আব্দুল মোনাইম প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল আজিজ প্রথমেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমি জিয়া পরিবারের একজন সৈনিক হিসেবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে এই  অবহেলিত বাংলাবাজার ইউনিয়নের ৩৮টি গ্রামের মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট,শিক্ষার প্রসারে,সাধারন মানুষের জীবনমানের উন্নয়নে নিজের অর্থায়নে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। তিনি বলেন আমাদের সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের হাত ধরেই এই অবহেলিত জনপদ বাংলাবাজারের শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা,স্যানিটেশনসহ অবকাঠামো উন্নয়নে সিলেট বিভাগের মধ্যে একটি মডেল বাংলাবাজার ইউনিয়ন গড়ে তোলার জন্য তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। যদি এই ইউনিয়নের মানুষ তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তিনি ইউনিয়নবাসির পরামর্শ অনুযায়ী কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উপস্থিত হাজারো ভোটার তাকে হাত নেড়ে অকুন্ঠ সমর্থন জানান। পরিশেষে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে স্থানীয় এক বাউল শিল্পী গান পরিবেশন করে উপস্থিত জনসাধারনকে আনন্দ প্রদান করেন।   


লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া।

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে দলীয় কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আশিকুজ্জামান শিপুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পাটগ্রাম মোড় প্রদক্ষিণ করে। পরবর্তীতে  উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দেন নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চাতক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার ও নাসিরুদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামসুল আলম খান মিশুক, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. শাকিল মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে আশিকুজ্জামান শিপু বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের এ ধরনের চেষ্টা সফল হবে না। জাতীয়তাবাদী শক্তি সাধারণ জনগণের পাশে রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণ আওয়ামী লীগের ডাকা লকডাউন সম্পূর্ণভাবে বয়কট করেছে। নিষিদ্ধ ঘোষিত  সংগঠনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।  তিনি আরো বলেন,জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার নির্দেশনায় দেশের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি।


পাঁচবিবিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনে সন্ত্রাস নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে মাঠে আয়মা ইউনিয়ন বিএনপি

পাঁচবিবিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনে সন্ত্রাস নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে মাঠে আয়মা ইউনিয়ন বিএনপি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনে সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা, অগ্নিসংযোগসহ সকল প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে মাঠে নেমেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩ নং আয়মা ইউনিয়ন বিএনপি।১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ধর্মঘট  লকডাউনকে কেন্দ্র করে সকাল থেকেই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পুরো ইউনিয়নের বিভিন্ন এলাকা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল শোডাউন দিয়ে টহল দেন। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সারাদিন মাঠে অবস্থান করেন।এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, আওয়ামী লীগ যদি কোনো নাশকতার চিন্তা করে কিংবা নাশকতার পরিকল্পনা করে তাহলে তা রুখে দেওয়ার জন্য আমরা মাঠে আছি। জনগণের জানমাল রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ মন্ডল বলেন, আয়মা ইউনিয়নে কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ্য, নাশকতা ও বিশৃঙ্খলা আমরা মেনে নেবো না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।একইসঙ্গে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটন বলেন, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে সেজন্যই আমাদের এই অবস্থান। কোনো অপশক্তিকে ইউনিয়নে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।দিনব্যাপী এই কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আড়পাড়ার দুটি কলেজে শিক্ষার্থী ও কিশোর সচেতনতা সৃষ্টি কর্মসূচি অনুষ্ঠিত

আড়পাড়ার দুটি কলেজে শিক্ষার্থী ও কিশোর সচেতনতা সৃষ্টি কর্মসূচি অনুষ্ঠিত

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাগুরার আড়পাড়া ডিগ্রি কলেজ এবং আড়পাড়া মহিলা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে পৃথক দুটি সচেতনতা সৃষ্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।​‘বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও ধূমপান প্রতিরোধ, আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং মোবাইলফোনের অধিক ব্যবহার রোধ’ শীর্ষক এই কর্মসূচি আয়োজন করা হয়। ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন (শিক্ষাপল্লী আমুড়িয়া বাজার, মাগুরা সদর)-এর বাস্তবায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচিগুলো পরিচালিত হয়।​দুপুর ১২টায় আড়পাড়া ডিগ্রি কলেজে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিপংকর মজুমদার। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক বিশ্বাস মোহাম্মাদ ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাগুরা কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ ও প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নওয়াব আলী জমাদ্দার। এ সময় আরও বক্তব্য রাখেন আড়পাড়া ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ।​একই দিনে আড়পাড়া মহিলা কলেজে অনুষ্ঠিত অনুরূপ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মোঃ জুলফিকার আলী। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাগুরা কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ নওয়াব আলী জমাদ্দার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজটির সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান বিশ্বাস, সহকারী অধ্যাপক আয়সা খানম, সহকারী অধ্যাপক জিল্লুর রহমান এবং শিক্ষার্থী রুমা ইয়াসমিন রুমী।​উভয় অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ, যৌতুক, মাদক, আত্মহত্যা প্রবণতা ও মোবাইলফোনের আসক্তি রোধসহ কিশোর-কিশোরীদের নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


পীরগাছায় ব্যতিক্রমী ‘লুঙ্গি বাবা’ আয়োজন ঘিরে ব্যাপক কৌতূহল, অপেক্ষায় এলাকাবাসী

পীরগাছায় ব্যতিক্রমী ‘লুঙ্গি বাবা’ আয়োজন ঘিরে ব্যাপক কৌতূহল, অপেক্ষায় এলাকাবাসী

সমাজে দয়াল বাবা, খাজা বাবা, শাহ আলী বাবা, ইটা বাবা, ঘোড়া বাবা, সোনা বাবা, পীর বাবা কিংবা ফকির বাবাসহ নানা নামের কথা শোনা গেলেও এবার রংপুরের পীরগাছা উপজেলায় এক ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ‘লুঙ্গি বাবা’ শিরোনামের এই ভিন্নধর্মী আয়োজন নিয়ে স্থানীয় বাসিন্দা ও তরুণ প্রজন্মের মাঝে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।​আয়োজকদের সূত্রে জানা গেছে, আগামী ২১ নভেম্বর শনিবার সন্ধ্যায় পীরগাছা উপজেলার কদমতলা আল ফোরকান ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যতিক্রমী এই আয়োজনটি ঘিরে এলাকায় ইতিমধ্যে প্রচার-প্রচারণা ও আলোচনা জমে উঠেছে। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য স্থানীয় এলাকাবাসীসহ পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।​কদমতলা ও আশপাশের এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আয়োজনের নামটি বেশ অভিনব ও কৌতূহলোদ্দীপক হওয়ায় সাধারণ মানুষের মাঝে এটি নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই অনুষ্ঠানটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।​আয়োজক সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।


চীনে অবস্থান করেও থেমে নেই রক্তদান, ১৪তম বারের মতো রক্তদান করলেন BSSKP নেতা রাজু ইসলাম

চীনে অবস্থান করেও থেমে নেই রক্তদান, ১৪তম বারের মতো রক্তদান করলেন BSSKP নেতা রাজু ইসলাম

দেশের গণ্ডি পেরিয়ে সুদূর চীনেও মানবতার সেবায় অবদান রেখে চলেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজু ইসলাম। রক্তদানের মাধ্যমে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি ১৪তম বারের মতো রক্তদান সম্পন্ন করেছেন।জানা যায়, এ পর্যন্ত রাজু ইসলাম মোট ১৪ বার রক্ত ও প্লাটিলেট দান করেছেন। এর মধ্যে একবার প্লাটিলেট দান এবং চীনে অবস্থানকালীন দুইবার রক্তদান করেছেন তিনি। দেশের বাইরে অবস্থান করেও মানুষের প্রয়োজনে রক্তদানের এই ধারাবাহিকতা তাঁর মানবিক দায়িত্ববোধের পরিচয় বহন করে।এদিকে রাজু ইসলামের এমন মানবিক উদ্যোগের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP)-এর সাধারণ সম্পাদক মো. নুর নবী নাছিম।তিনি বলেন, “আমরা সবাই চেষ্টা করব নিজেকে সুস্থ রেখে এবং নিয়ম মেনে রক্তদান করতে। আমাদের এই রক্তদানের মাধ্যমে শুধু একজন মানুষ নয়, বরং একটি পুরো পরিবারের মুখে হাসি ফোটে। একই সঙ্গে একটি জীবন বাঁচাতেও সহযোগিতা করা সম্ভব হয়।”তিনি আরও বলেন, দেশের বাইরে থেকেও রাজু ইসলাম মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন, যা প্রশংসনীয়। BSSKP পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ভবিষ্যতেও এভাবে দেশ ও সমাজের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি।মানবতার সেবায় রক্তদানের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা BSSKP পরিবারের।


দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় নামে এক প্রসুতি মা। সন্তান গুলো নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) হয়েছে।বুধবার (১৮নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের একসঙ্গে চার সন্তানের জন্ম হয়। একসঙ্গে চার সন্তানের জন্মদেয়া গৃহবধু সুখি রায় (২১) দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ তালপুকুর গ্রামের খোকন রায়ের স্ত্রী । এই চার শিশুই তাদের প্রথম সন্তান। বর্তমানে মা ও নবজাতকেরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুস্থ্য আছেন।খোকন রায় ও সুখি রায় দম্পতি জানায়, এরাই তাদের প্রথম সন্তান। তার এক সঙ্গে চার সন্তান পেয়ে অনেক খুশি। তারা সন্তানদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।বুধবার (১৮ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির রাত ১০টার সময় বিষয়টি নিশ্চিত করে।হিাসাপাতালের গাইনী ওয়ার্ডের ২নং ইউনিটে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এস কে সাদেক আলীর তত্বাবধানে ভর্তি রয়েছে। তিনি বলেন, শিশু গুলির ওজন স্বাভাবিক হয়েছে এবং সুস্থ্য রয়েছে।হাসপাতাল পরিচালক বলেন, জন্ম নেওয়া চার নবজাতকই সুস্থ রয়েছে। তাদের শারীরিক অবস্থা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। চার নবজাতকের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চান তিনি। তিনি বলেন,একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) একটি বড় সফলতা।


কটিয়াদীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতাচেষ্টা পণ্ড, বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ

কটিয়াদীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতাচেষ্টা পণ্ড, বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ

​কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। উপজেলার একটি স-মিল থেকে নাশকতার উদ্দেশ্যে বিশেষভাবে প্রস্তুত করা বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ করা হয়েছে।​বুধবার (১৮ নভেম্বর) রাতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ধুলদিয়া ইউনিয়নের একটি স-মিলে এই বিশেষ অভিযান পরিচালনা করে।​পুলিশ সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ডাকা কথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব লগি-বৈঠা বিশেষভাবে তৈরি ও মজুত করা হয়েছিল। পুলিশের সময়োপযোগী ও কঠোর এই পদক্ষেপে বড় ধরনের সহিংসতা বা নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছেন কটিয়াদী উপজেলার সাধারণ মানুষ।​এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে জোরেশোরে চলমান রয়েছে।


সাবির আহমদের মৃত্যুতে এওয়ার্ড ও এডাব এর শোক প্রকাশ

সাবির আহমদের মৃত্যুতে এওয়ার্ড ও এডাব এর শোক প্রকাশ

শাহাব উদ্দিন শাহিন, সিলেট থেকেঃ সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং এনজিও কর্মকর্তা সাবির আহমদ এর মৃত্যুতে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এসোসিয়েশন অব ওয়ার্কাস ফর ভন্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট (এওয়ার্ড) এবং এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব ) শোক প্রকাশ করেছে। এওয়ার্ড নির্বাহী পরিচালক কাজী মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প হেড মোঃ ফারুক আহমদ, এডাব সিলেট জেলা সভাপতি মোঃ মনসুর আলম, সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন সহ এওয়ার্ড এবং এডাব এর সকল কর্মকর্তা বৃন্দ পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন। বার্তায় তারা মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা সহ মরহুম কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজন  ও শুভানুধায়ীদের এই গভীর শোক সহ্য করার শক্তি দান করেন, আমিন। উল্লেখ্য যে ১৭ নভেম্বর ২০২৬ইং সিলেটের বরইকান্দি গ্রামের সাব্বির আহমদ মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 


পটুয়াখালীতে জেলা আ.লীগ সভাপতির বাসায় অগ্নিসংযোগ, মহাসড়কে বাস ভাঙচুর; আটক ৯

পটুয়াখালীতে জেলা আ.লীগ সভাপতির বাসায় অগ্নিসংযোগ, মহাসড়কে বাস ভাঙচুর; আটক ৯

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এদিকে, একই রাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পাশাপাশি ওই মহাসড়কের বসাক বাজার এলাকা এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা চালানো হয়।অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতিতে জেলার বিভিন্ন সড়কে সরকারদলীয় নেতাকর্মীদের মোটরসাইকেল মহড়া দিতে দেখা গেছে।এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি জানান, এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে।


১

ওসমানীনগরে কটালপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নতুন কমিটি গঠন

২

ছাত্র রাজনীতিবিদ ও কেন্দ্রীয় মৎসবীজীদলের নেতা আরাফাত বিন সানিকে জামাত শিবিরের হত্যার হুমকি ।

৩

দোয়ারাবাজারে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার।

৪

পঞ্চগড়ে হিসাবের প্রশ্নে উত্তেজনা, চেয়ারম্যানকে মারতে গিয়ে নিজেই ঘেরাও সচিব

৫

ঈদের আগে শ্রমিকদের বেতনে ‘চাঁদাবাজি’! যমুনা সার কারখানায় আতঙ্ক ও ক্ষোভ

৬

নবীগঞ্জের এক প্রতারক ওসমানী নগরে গিয়ে ডিপটিউবয়েল দেয়ার নামে ৫০ হাজার টাকা নিয়ে পলায়ন! থানায় অভিযান দায়ের

৭

মদনে বৃদ্ধের ওপর হামলার অভিযোগ: ভেঙে দেওয়া হলো হাত, ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন

৮

বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

৯

তারাকান্দার সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ

১০

হরিরামপুরে বয়ড়া ইউপির ৪ নং ওয়ার্ড মেম্বার মিরাজ হোসেন জনগনের আস্থা ও ভালোবাসার প্রতীক।

জনপ্রিয় সব খবর
১

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

২

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

৩

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

৪

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

৫

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

৬

মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের

৭

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

৮

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া।

৯

পাঁচবিবিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনে সন্ত্রাস নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে মাঠে আয়মা ইউনিয়ন বিএনপি

১০

আড়পাড়ার দুটি কলেজে শিক্ষার্থী ও কিশোর সচেতনতা সৃষ্টি কর্মসূচি অনুষ্ঠিত

সর্বশেষ সব খবর

আর্কাইভ