জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তাঁর উপস্থিতিতেই এক নারী অফিস সহায়ককে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীর। হামলায় ওই নারীর ওপরের চোয়ালের বাম পাশের দুটি দাঁতের অর্ধেক ভেঙে গেছে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা দুই শিক্ষার্থীও লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের রায়েরছড়া সর্দারবাড়ি মডেল একাডেমির প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নাছিমা খাতুন (৩১) ওই বিদ্যালয়ের অফিস সহায়ক।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সিধুলী ইউনিয়নের সর্দারবাড়ি গ্রামের মৃত আছর আলী মণ্ডলের ছেলে নাছির উদ্দিনের সঙ্গে পাশের রায়েরছড়া গ্রামের মৃত শাহাজাহান আলীর ছেলে মহসীন রেজা রঞ্জুর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে নাছির উদ্দিনের মেয়ে নাছিমা খাতুনকে কর্মস্থলে যেতে বাধা দেওয়া এবং বিদ্যালয়ে হাজিরা না দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, বুধবার দুই দিনের ছুটি শেষে সকাল ৯টার দিকে নাছিমা বিদ্যালয়ে উপস্থিত হন। সকাল ১০টার দিকে তিনি প্রধান শিক্ষকের কক্ষে টেবিলের কিছুটা দূরে বসে ছিলেন। এ সময় মহসীন রেজা রঞ্জু, তাঁর ছেলে নাঈম, স্ত্রী নুরুন্নাহার এবং শামীম ও আজমল বিদ্যালয়ে গিয়ে নাছিমার ওপর হামলা চালান। এ সময় কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ের মাঠেও অবস্থান করছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানিয়েছেন।
নাছিমার অভিযোগ, হামলাকারীরা তাঁর হাতের আংটি, গলার স্বর্ণের চেইন ও হাতের ব্রেসলেট নিয়ে যান। এ সময় তৃশা নামে এক শিক্ষার্থী তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাকে থাপ্পড় মারা হয়। অপর শিক্ষার্থী মারুফার হাত মুচড়ে দেওয়া হয়। মারধরে তাঁর ওপরের চোয়ালের বাম পাশের দুটি দাঁতের অর্ধেক ভেঙে যায়।
পরে নাছিমা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে শ্যামগঞ্জ কালীবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফারুকসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং বাড়িতে পৌঁছে দেন। বর্তমানে তিনি সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী নাছিমা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমার বাবার সঙ্গে বিরোধের জেরে মহসীন রেজা রঞ্জুর ইন্ধনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আমার হাজিরা খাতা আলমারিতে তালাবদ্ধ করে রেখে আমাকে অনুপস্থিত দেখান। বুধবার সকাল ১০টার দিকে প্রধান শিক্ষকের কক্ষে রঞ্জু ও তাঁর লোকজন আমাকে মারধর করেন। এতে আমার ওপরের চোয়ালের বাম পাশের দুটি দাঁতের অর্ধেক ভেঙে গেছে। আমি হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নাছিমাকে নিয়ে এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে প্রধান শিক্ষক কিংবা অন্য কেউ আমাকে কিছু জানাননি।
অন্যদিকে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নাছিমা নিয়মিত বিদ্যালয়ে না আসায় তাঁকে অনুপস্থিত দেখানো হয়েছে।’ তবে নাছিমাকে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁরা কক্ষে এসেছিলেন। আমি তাঁদের সরিয়ে দিয়েছি।’

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন