ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার বলড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দানিস্তপুর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আবুল বাশার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক শুকুর আলী। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য শেখ মজিবুর রহমান (মুজি), স্থানীয় সমাজসেবক ফরিদ ভূঁইয়া, মো. শাহজাহান চৌকদার (সারু), বলড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান (শুহেব), ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম বাবু এবং বলড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল করীম খান প্রমুখ।

এছাড়াও স্থানীয় বাসিন্দা রতন শেখ, মো. হায়দার আলী, আব্দুল মালেক, শওকত খান, হারুন শিকদার, ইউনুসুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধা বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই না, আপনাদের সেবক হতে চাই।” তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে বলড়া ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়ন, নাগরিক অধিকার নিশ্চিত করা এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে শাহীন মৃধা বলেন,বিগত দিনগুলোতে বলড়া ইউনিয়নবাসীর সুখে-দুঃখে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার বলড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দানিস্তপুর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আবুল বাশার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক শুকুর আলী। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য শেখ মজিবুর রহমান (মুজি), স্থানীয় সমাজসেবক ফরিদ ভূঁইয়া, মো. শাহজাহান চৌকদার (সারু), বলড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান (শুহেব), ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম বাবু এবং বলড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল করীম খান প্রমুখ।

এছাড়াও স্থানীয় বাসিন্দা রতন শেখ, মো. হায়দার আলী, আব্দুল মালেক, শওকত খান, হারুন শিকদার, ইউনুসুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধা বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই না, আপনাদের সেবক হতে চাই।” তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে বলড়া ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়ন, নাগরিক অধিকার নিশ্চিত করা এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে শাহীন মৃধা বলেন,বিগত দিনগুলোতে বলড়া ইউনিয়নবাসীর সুখে-দুঃখে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ