গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৮নং আটাবহ ইউনিয়নের কামারিয়া গ্রামের আকাশে আজ আনন্দের এক নতুন আলো। মাত্র ১৩ বছর বয়সেই পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন এই গ্রামের কৃতী সন্তান মোহাম্মদ নূরে আলম হোসেন। তাঁর এই অসাধারণ সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত পরিবার, আত্মীয়স্বজন, মোল্লা বংশ এবং পুরো কামারিয়া গ্রামবাসী।
নূরে আলম হোসেনের পিতা জনাব মোঃ জাফর আলী এবং মাতা মোছাম্মৎ নুরেলা বেগম। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি গভীর আগ্রহ, একাগ্রতা ও অধ্যবসায়ের মাধ্যমে দীর্ঘ চার বছর কঠোর পরিশ্রম করে পবিত্র কোরআন মুখস্থ সম্পন্ন করেন তিনি।
জানা যায়, মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীর মধ্য থেকে সাতজন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেন। তাঁদের মধ্যে নূরে আলম হোসেন চতুর্থ স্থান অর্জন করে নিজের মেধা, ধৈর্য ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
গত ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, মাদ্রাসার আয়োজিত অনুষ্ঠানে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সম্মাননা, পাগড়ি ও হাফেজের মর্যাদা অর্জন করেন।
দাদার চোখে আনন্দের অশ্রু, নাতির সাফল্যে বংশের মুখ উজ্জ্বল নূরে আলম হোসেনের এই অর্জনে সবচেয়ে বেশি আনন্দিত তাঁর দাদা। নাতির এমন অসাধারণ সাফল্যে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন,
“আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমাদের মোল্লা বংশে এর আগে কেউ পবিত্র কোরআনের হাফেজ হতে পারেনি। আমার এই নাতি আজ হাফেজ হয়ে আমাদের পুরো বংশের মুখ উজ্জ্বল করেছে। আমি আজ আমার নাতিকে নিয়ে অনেক গর্বিত। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমার নাতিকে আরও বড় মাপের মানুষ হিসেবে গড়ে তোলেন। তার জ্ঞান, আদর্শ ও সম্মান যেন দিন দিন বৃদ্ধি পায়। সে যেন কোরআনের আলোয় নিজের জীবন গড়ার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে পারে।”
দাদার এই আবেগঘন বক্তব্যে ফুটে উঠেছে একজন পরিবারের অভিভাবকের দীর্ঘদিনের স্বপ্ন, ভালোবাসা ও গর্বের অনুভূতি।
মোল্লা বংশে নতুন ইতিহাস, আনন্দে উচ্ছ্বসিত কামারিয়া বাসী বিশেষভাবে উল্লেখযোগ্য, নূরে আলম হোসেন মোল্লা বংশের সন্তান। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের বংশে তিনিই প্রথম পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন। মাত্র ১৩ বছর বয়সে তাঁর এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, বরং পুরো মোল্লা বংশ এবং কামারিয়া গ্রামবাসীর জন্য এক ঐতিহাসিক আনন্দের উপলক্ষ।
দীর্ঘ চার বছরের সাধনা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নূরে আলম হোসেন আজ হয়ে উঠেছেন তাঁর পরিবার, বংশ ও গ্রামের গর্ব। তাঁর এই সাফল্য এলাকার অন্যান্য শিশু-কিশোরদেরও ধর্মীয় শিক্ষা ও জ্ঞান অর্জনে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন স্থানীয়রা।
একজন কিশোরের এমন অর্জন প্রমাণ করে, সঠিক লক্ষ্য, নিষ্ঠা, পরিশ্রম এবং পরিবারের সহযোগিতা থাকলে অল্প বয়সেও অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব।
নূরে আলম হোসেনের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। মহান আল্লাহ তাঁর অর্জিত জ্ঞানকে মানবকল্যাণে কাজে লাগানোর তৌফিক দান করুন। তিনি যেন ভবিষ্যতে একজন আদর্শবান, সৎ ও আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন এই প্রত্যাশা পুরো কামারিয়াবাসীর।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন