ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার টিউকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
ঢাকুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাঁরা মিয়ার সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন মীর।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন বিএনপির টিমলিডার) অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য জুবায়ের হোসেন তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব রনপ আহমেদ আজিজুলসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে মিছিলসহকারে সম্মেলনে যোগ দেন।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন