ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

লালমাইয়ে বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাউজানে ১০ এপ্রিল শ্রীমদ্ভগবদ্গীতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট অভিযানে  ডিজেল উদ্ধার

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত করণে মতবিনিময় সভা:

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত,চাকরি পেলো ১২৪ জন।

পটিয়া বাথুয়াস্হ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষে মহোৎসব অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, (চট্টগ্রাম):চট্টগ্রামের পটিয়া উপজেলার বাথুয়া এলাকায় বিজয় মিলনী সংঘ ও সৎসঙ্গ শাখার উদ্যোগে পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণে দুই দিনব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ২ ও ৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার ও শুক্রবার আয়োজিত এ মহোৎসব নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ভক্তিমূলক পরিবেশনায় সম্পন্ন হয়। কর্মসূচির শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বন্দে পুরুষোত্তম ধ্বনি, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হয়। পরে সন্ধ্যাকালীন সমবেত বিনতি প্রার্থনা, সদগ্রন্থাদি পাঠ ও অধিবাসকৃত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌরহিত্য করেন সহ-প্রতি ঋত্বিক নন্দন চক্রবর্তী ও গোকুল সিকদার।

অনুষ্ঠানে অনুকূল সংগীতাঞ্জলী, নৃত্যানুষ্ঠান এবং কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মসূচি পরিচালনা করেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গ শাখার ভান্ডার সম্পাদক অধ্যাপক বাবলা সরকার এবং স্থানীয় শিল্পীবৃন্দ।

দ্বিতীয় দিনের কর্মসূচিতে ছিল প্রাতঃকালীন বিনতি প্রার্থনা, শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব লগ্ন ঘোষণা, মহাসংকীর্তন ও মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা পরিচালনা করেন শিবু চৌধুরী (অধ্বর্য্যু)। এছাড়া ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, বিশ্বকল্যাণে সমবেত প্রার্থনা ও গীতা পাঠ পরিবেশন করেন দোলন কুমার দে।

মহোৎসব উপলক্ষে শ্রীশ্রী ঠাকুরের পূজা ও দীক্ষা প্রদান এবং ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ও চট্টগ্রাম জেলা সৎসঙ্গের নেতৃবৃন্দ, সহ-প্রতি ঋত্বিকবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্ত অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় সমবেত প্রার্থনা ও ধর্মীয় সংগীতানুষ্ঠান পরিবেশন করেন গীতা আচার্য, টিভি ও বেতার শিল্পী সুকুমার দে। এছাড়া উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বাথুয়া সৎসঙ্গ শাখার প্রতিষ্ঠাতা সুমন চৌধুরী লীলা কীর্তন পরিবেশন করেন। রাতের বিশেষ আকর্ষণ ছিল ধর্মীয় নাটক “রাজা হরিচন্দ্র”, যা পরিচালনা করেন দিলীপ সেন।

দুই দিনব্যাপী এ মহোৎসবে দিবারাত্রি অন্নপ্রসাদ বিতরণ করা হয়। শেষে ‘জয় রাধে’ ধ্বনির মধ্য দিয়ে মহোৎসবের পূর্ণাহুতি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রিয়তোষ চৌধুরী, সভাপতি সুমন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রিয়তোষ দাশ (ধন), অর্থ সম্পাদক দয়াল দাশ (ধল)সহ কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উল্লেখ্য, এ মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

পটিয়া বাথুয়াস্হ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষে মহোৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ