চকরিয়ায় শতবর্ষের ভোগদখলীয় জমিতে সশস্ত্র হামলা, জবরদখলের চেষ্টা,আতঙ্কে এলাকাবাসী
প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের উপস্থিতিতে পিছু হটে দুষ্কৃতিকারীরা ; দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি
চকরিয়া প্রতিবেদন: কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চোয়াইন্যারকুম এলাকায় প্রায় এক শত বছর ধরে ভোগদখলে থাকা একটি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে । স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র সশস্ত্র অবস্থায় এসে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়েছে ।
ঘটনাটি ঘটে গত ৫ এপ্রিল রবিবার বিকেল আনুমানিক ৩টার দিকে । অভিযোগ অনুযায়ী, এলাকার মৃত মোস্তাক আহমদের পুত্র শাহাবুদ্দিন ও জাফর আলম (প্রকাশ জ্বীন জাফর)-এর নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র দা, লাঠিসোটা নিয়ে স্থানীয় বশির আহমদের বসতবাড়িতে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় । এতে তাৎক্ষণিক সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
স্থানীয় এক বৃদ্ধ জানান, এর আগেও একাধিকবার একই ব্যক্তিরা বশির আহমদের বসতভিটা থেকে গাছ কেটে নিয়ে গেছে । দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে বিরোধ থাকলেও সম্প্রতি তা সহিংস রূপ নিয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারটি তাদের পূর্বপুরুষদের সময় থেকে জমিটি ভোগদখল করে আসছে। কিন্তু হঠাৎ করেই একটি প্রভাবশালী মহল নিজেদের মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা শুরু করে । এতে পরিবারটি চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ভুগছে ।
ভুক্তভোগীরা বলেন, আমাদের পূর্বপুরুষদের সময় থেকে আমরা এই জমিতে গাছপালা রোপন ও বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। এখন হঠাৎ কিছু লোক এসে নিজেদের মালিক দাবি করে অস্ত্রের ভয় দেখিয়ে দখল নিতে চাইছে ।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি ।ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে । যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে । সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
এলাকাবাসীর জোর দাবি, শতবর্ষের ভোগদখলীয় জমি রক্ষায় দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন