ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

রাজনৈতিক চক্রান্তে শান্তর বিরুদ্ধে অপপ্রচার-কঠোর হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দলের

সংবাদ বিজ্ঞপ্তি : 

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল।

রোববার (৫ এপ্রিল) মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় পরিকল্পিতভাবে মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যমে প্রচার করছে। এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত, যার মাধ্যমে সংগঠনের চলমান কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, মনিরুজ্জামান শান্ত রাজপথের পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, “এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে সংগঠনকে দুর্বল করার অপচেষ্টা সফল হবে না। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।”

একইসঙ্গে সংশ্লিষ্ট মহলকে অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধ করার জন্য হুঁশিয়ারি প্রদান করা হয়। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

রাজনৈতিক চক্রান্তে শান্তর বিরুদ্ধে অপপ্রচার-কঠোর হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দলের

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ