ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

গোয়ালনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৪, মামলার আতঙ্কে ফসল কাটতে পারছেন না কৃষকরা

উখিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

উখিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ভারতে শ্রমিক শেষে ফেরার পথে ঠাকূরগাঁও সীমান্তে বাংলাদেশী নাগরিক  আটক।

গাইবান্ধায় সময় মেনে বন্ধ হচ্ছে দোকানপাট, সাশ্রয় উদ্যোগে ইতিবাচক সাড়া

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা'ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা,

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করতে নব্বই দশকের ছাত্রদলের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ সহযোগিতার প্রত্যয়

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করতে নব্বই দশকের ছাত্রদলের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ সহযোগিতার প্রত্যয়

গোয়ালনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৪, মামলার আতঙ্কে ফসল কাটতে পারছেন না কৃষকরা

গোয়ালনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৪, মামলার আতঙ্কে ফসল কাটতে পারছেন না কৃষকরা

গোয়ালনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৪, মামলার আতঙ্কে ফসল কাটতে পারছেন না কৃষকরা

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর এলাকায় চৌরা গোষ্ঠী ও হোনারু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর মামলা ও গ্রেপ্তারের ভয়ে স্থানীয় কৃষকরা তাদের জমিতে পাকা ধান কাটতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে সম্প্রতি চৌরা গোষ্ঠী ও হোনারু গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষও পাল্টা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

সংঘর্ষের পর গোয়ালনগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশি টহল জোরদার করা হলেও গ্রেপ্তারের আতঙ্কে অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। তাছাড়া, বাইরে এলাকা থেকে আসা শ্রমিকরাও এখন জমিতে কাজ করতে সাহস পাচ্ছেন না। অনেকে আগেই অগ্রিম টাকা নিয়েও কাজ করেনি। আর যারা আসছেন, তারা বিগত বছরের তুলনায় দুই-তিন গুণ বেশি খরচ দাবি করছেন।

ফসল কাটার এ অনিশ্চয়তা ও শ্রমিকদের অতিরিক্ত খরচে স্থানীয় কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একজন কৃষক বলেন,

“ধান কাটার সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা মাঠে যেতে পারছি না। যারা আসে, তারা অযথা বেশি দাম চাচ্ছে। এতে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। স্থানীয়রা দাবি করছেন, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক, যাতে কৃষকরা স্বাভাবিকভাবে তাদের ফসল ঘরে তুলতে পারেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

গোয়ালনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৪, মামলার আতঙ্কে ফসল কাটতে পারছেন না কৃষকরা

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ