ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জ জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়ন

ষ্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জ জেলা:কিশোরগঞ্জ জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়ন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মানিত পরিচালক (যুগ্মসচিব) জনাব মো: আব্দুর রহিম।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে তাঁকে জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শনকালে তিনি জেলা পরিষদের চলমান উন্নয়নমূলক কার্যক্রম, অবকাঠামো প্রকল্প, সামাজিক উন্নয়ন উদ্যোগ এবং স্থানীয় জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন পরিকল্পনার অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।

তিনি বিশেষভাবে ২০২৪–২০২৫ অর্থবছরের কর্মদক্ষতা মূল্যায়ন, প্রকল্প বাস্তবায়নের গতি বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারের সেবাকে আরও কার্যকর ও জনগণমুখী করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোস্তারী কাদেরীসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সফরকালে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ এবং জনবান্ধব করার লক্ষ্যে প্রদত্ত দিকনির্দেশনা জেলা পরিষদের কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এই পরিদর্শন ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জ জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়ন

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ