ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

ষ্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের চলমান “জিরো টলারেন্স” নীতির আওতায় পুলিশ সুপারের নির্দেশনা এবং গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার চৌকস কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মামুন মিয়ার নেতৃত্বে একটি টিম কিশোরগঞ্জ মডেল থানাধীন রেলওয়ে মসজিদ সংলগ্ন  তারাপালা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন এক মহিলার গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মহিলা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন কৌশলে সে মাদক সংগ্রহ ও সরবরাহ করত।

এ ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং জেলার প্রতিটি এলাকায় মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জনসাধারণের সহযোগিতা পেলে এই অভিযান আরও জোরদার করা সম্ভব হবে বলেও জানায় পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ