রাউজানে ১০ এপ্রিল গীতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলায় আগামী ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সারাদিনব্যাপী শ্রীমদ্ভগবদ্গীতা আবৃত্তি, বৈদিক নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আসন্ন অনুষ্ঠানকে সফল করতে ইতোমধ্যে রাউজান উপজেলার বিভিন্ন মঠ-মন্দির, সনাতনী সংগঠন ও নেতৃবৃন্দের মাঝে আমন্ত্রণপত্র বিতরণ করছেন পরিষদের নেতৃবৃন্দ। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রীমান সুমন দাশ গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও সফল বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাউজান উপজেলার বিভিন্ন গীতা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও আবৃত্তি, বৈদিক নৃত্য প্রতিযোগিতা, অন্নপ্রসাদ বিতরণ, সংবর্ধনা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
এতে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন আদ্যাপীঠ মন্দিরের প্রধান পুরোহিত শ্রীযুক্ত তপন চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য মাননীয় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর। এছাড়াও বিভিন্ন মঠ-মন্দিরের সাধু-সন্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাউজান পৌরসভার পাইপের গোড়া এলাকায় অবস্থিত এম. জে. স্কয়ার কমিউনিটি সেন্টারে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন