নিউজিল্যান্ড সিরিজে সময়সূচি পরিবর্তন!
আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সময়সূচি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী সোমবার বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে দেশে বর্তমান পরিস্থিতিতে বিদ্যুত সাশ্রয় করতে সিরিজে ফ্লাডলাইটের ব্যবহার কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার কথা ছিলো দুপুর ২টা আর টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬ টায়। তবে এমনটা হলে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ইনিংসের পুরোটা আর টি-টোয়েন্টি ম্যাচের দুই ইনিংসই খেলা হতো ফ্লাডলাইটের আলোয়। তাই এই সূচিতে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে তামিমের বোর্ড।
বুধবার এডহক কমিটির প্রথম বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তামিম।
তিনি বলেন “আপনারা জানেন বাংলাদেশ সরকার উৎসাহ দিচ্ছে যে, আমরা যতটুকু সম্ভব ইলেকট্রিসিটি যেন সেভ করতে পারি, সবাই মিলে অ্যাজ আ নেশন, যতটুকু সহায়তা করতে পারি। এগুলো মাথায় রেখে আমরা নিউ জিল্যান্ডের ম্যাচের সময় পরিবর্তন করছি। আমরা যতটুকু পারব, চেষ্টা করব যতটা কম সম্ভব কৃত্রিম আলোয় খেলার।”
তিনি আরো বলেন “সুনির্দিষ্ট সময়টা এখনই বলছি না, তবে একটা ধারণা দিতে পারি। যেরকম ওয়ানডে ম্যাচগুলো হয়তো ১১টা বা সাড়ে ১১টা থেকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ হয়তো ২টা বা আড়াইটা থেকে হতে পারে"।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন