ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

ভুয়া কাবিননামা প্রদানের অভিযোগে নীলফামারীর কাজী কারাগারে

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:-বিবাহের ভুয়া কাবিননামা প্রদানের অভিযোগে নীলফামারী সদরের ১০ নম্বর কুন্দুপুকুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) আব্দুল মজিদ ওরফে এম এ মজিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) কিশোরগঞ্জ আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম চৌধুরী এ আদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৫ এপ্রিল নীলফামারী সদরের হাড়োয়া ধনীপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে রমজান আলীর সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার উত্তর কালিকাপুর খামাতপাড়া গ্রামের ছাইদুল ইসলামের মেয়ে মেরি আক্তারের বিয়ে হয়। বিয়েতে ৪ লাখ ২৫ হাজার টাকা দেনমোহর ধার্য করে মুসলিম শরিয়াহ অনুযায়ী বিবাহ সম্পন্ন করা হয়। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী রমজান আলী তার স্ত্রী মেরি আক্তারের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। বাবার বাড়ি থেকে দাবিকৃত টাকা এনে দিতে না পারায় মেরি আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। এ ঘটনায় মেরি আক্তার বাদী হয়ে কিশোরগঞ্জ আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার বিচারিক কার্যক্রম চলাকালে বাদী ও বিবাদী উভয় পক্ষ আদালতে কাবিননামা দাখিল করেন। কিন্তু একই বিয়ের বিপরীতে দুটি ভিন্ন ধরনের কাবিননামা জমা পড়ায় আদালতের সন্দেহ সৃষ্টি হয়। পরবর্তীতে পর্যালোচনায় দেখা যায়, নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুল মজিদের সরবরাহকৃত কাবিননামাগুলো ভিন্ন ও ত্রুটিপূর্ণ।

জালিয়াতির বিষয়টি স্পষ্ট হওয়ায় আদালত তাৎক্ষণিকভাবে কাজী আব্দুল মজিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান শাসন জানান, একই বিয়ের বিপরীতে দুই ধরনের কাবিননামা প্রদান করে কাজী আইন লঙ্ঘন করেছেন। আদালতের কাছে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

ভুয়া কাবিননামা প্রদানের অভিযোগে নীলফামারীর কাজী কারাগারে

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ