নিকলীতে পুলিশের অভিযানে নারী আটক, উদ্ধার ৭৮২ পিস ইয়াবা
স্টাফ রিপোর্টার:কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) গুরুই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন নোয়াগাঁও এলাকায় নিকলী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, এলাকায় মাদক কারবারের বিস্তার নিয়ে তথ্য পাওয়ার পর থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার ব্যাগ থেকে ৭৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ২২ হাজার ৫০ টাকা নগদ জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন