ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ঠাকুরের দীঘি ব্রাদার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রাণবন্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে মসজিদে এসি প্রদান

পাঁচবিবিতে মসজিদে এসি প্রদান

কাউনিয়ার চর বাজারে অবৈধভাবে দাহ্য পদার্থ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির জন্য জরিমানা

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারের আহাজারি

কুড়িগ্রামে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রভাবশালীর হামলায় আশ্রয়ণ প্রকল্পে গর্ভবতী নারীসহ একই পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ।

কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ

মেরিন ড্রাইভে প্রাইভেটকারে ইয়াবা পাচার: শীলখালীতে ৪২ হাজার পিসসহ ৩ জন আটক

মেরিন ড্রাইভে প্রাইভেটকারে ইয়াবা পাচার: শীলখালীতে ৪২ হাজার পিসসহ ৩ জন আটক

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারের আহাজারি

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারের আহাজারি

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারের আহাজারি

মো. আরফান আলী : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক প্রবাসী যুবক। নিহত সোহান গত বৃহস্পতিবার ৯ এপ্রিল রাতে জোহানেসবার্গের কাছাকাছি কেতলেহং এলাকায় এই মর্মান্তিক ঘটনার শিকার হন। শোকাহত পরিবার দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে।

জানা গেছে, সোহান রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের বাসিন্দা দুলাল হোসেনের ছেলে। জীবিকার তাগিদে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়ে একটি মুদি দোকানে কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় তিনি দোকানে কর্মরত ছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে দোকানের মালিক পেছনের দিকে গেলে আগে থেকেই লুকিয়ে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সোহান।

নিহতের স্বজনদের ভাষ্য, সংসারের হাল ধরার আশায় ধার-দেনা করে তাকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু এমন অপ্রত্যাশিত মৃত্যুর খবর পরিবারকে শোকাহত করে তুলেছে। হত্যার পেছনের কারণ এখনো পরিষ্কার নয়।

সোহানের মামা মহরম আলী মিঠু বলেন, “সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ—যত দ্রুত সম্ভব তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।”

এদিকে, নিহতের বাবা-মা আবেগঘন কণ্ঠে বলেন, “ছেলেকে আর ফিরে পাব না, অন্তত তার মরদেহটা যেন দেশে এনে নিজের হাতে দাফন করতে পারি।”

স্থানীয়দের মতে, সোহান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও দ্রুত সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারের আহাজারি

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ