ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মানুষের ভালোবাসায় নির্বাচিত হয়েও আজ আমি বঞ্চিত

মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি:-এক সেবকের আর্তনাদ​ সবকিছুর শেষ আছে, হয়তো আজ আমার সেবার প্রাতিষ্ঠানিক পথটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদটি স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্তের মাধ্যমে একটি জনসেবার অধ্যায়ের সমাপ্তি ঘটল। যারা এই সিদ্ধান্তের পেছনে ছিলেন, তাদের প্রতি কোনো ঘৃণা বা ক্ষোভ নেই—আমার পক্ষ থেকে রইলো অকৃত্রিম দোয়া ও ভালোবাসা।

​তবে আজ বুক ফেটে কিছু কথা বলতে ইচ্ছে করছে। সমাজ বা রাষ্ট্র আমাকে যে চোখেই দেখুক না কেন, আমি নিজে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। এই পরিচয়েই আমি সাধারণ মানুষের দুয়ারে গিয়েছি এবং মানুষ আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোটে জয়যুক্ত করেছিলেন। বিগত দিনগুলোতে আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের জন্য কাজ করে এসেছি এবং আমৃত্যু মানুষের সেবাতেই নিজেকে নিয়োজিত রাখতে চেয়েছিলাম। কিন্তু রাষ্ট্রের কাছে আজ আমার প্রশ্ন—জনগণ যখন আমাকে আপন করে নিল, তখন রাষ্ট্র কেন আমাদের এই সেবার সুযোগটুকু কেড়ে নিল?

​অনেকে তুচ্ছতাচ্ছিল্য করে প্রশ্ন করেন, "হিজড়া জনগোষ্ঠী কি মানুষ?" তাদের উদ্দেশ্যে আজ চিৎকার করে বলতে ইচ্ছে করে—হ্যাঁ, আমরাও রক্ত-মাংসের মানুষ। আমাদেরও স্বপ্ন আছে, মেধা আছে এবং মানুষের জন্য কাজ করার প্রবল ইচ্ছা আছে। কিন্তু আজ আমাদের নিয়তি যেন শুধুই রাস্তাঘাট। যারা দিনশেষে ফুটপাতে বা অবহেলায় আশ্রয় নেয়, যাদের কষ্টের কথা শোনার কেউ নেই, যাদের বেদনার আর্তনাদ রাষ্ট্রের উচ্চপর্যায় পর্যন্ত পৌঁছায় না—তাদের এই বিচারহীনতা আর অবহেলার শেষ কোথায়?

​আমি আজ কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন বঞ্চিত মানুষ হিসেবে কথা বলছি। যাদের ঘর নেই, সমাজ যাদের স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করে, তাদের হাহাকার কি কোনোদিন রাষ্ট্রের কানে পৌঁছাবে? আমার অর্জিত পদটি আজ কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু মানুষের জন্য কাজ করার এবং কথা বলার সাহসটুকু যেন আমৃত্যু আমার সাথে থাকে।

​মানুষের সেবা করার সুযোগ স্রষ্টা আজ না হয় ভিন্ন কোনো পথেই দেবেন। আমি মানুষের মাঝেই থাকবো, তাদের অধিকারের কথা বলে যাবো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মানুষের ভালোবাসায় নির্বাচিত হয়েও আজ আমি বঞ্চিত

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ