বিএসটিআই, ফরিদপুর মোবাইল কোর্ট অভিযান সদর উপজেলা, ফরিদপুর মামলা: ০১টি | জরিমানা: ৩০,০০০ টাকা
মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:-ফরিদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন ফিলিং স্টেশনে অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।অভিযানে যা পাওয়া গেছে—
১. মেসার্স ইব্রাহীম ফিলিং স্টেশন (বাহেরদিয়া): প্রতিষ্ঠানটিতে তেল বিক্রি বন্ধ পাওয়া যায়। তবে ২২০০ লিটার পেট্রোল মজুদ থাকায় দ্রুত বিক্রি শুরু করার নির্দেশ দেওয়া হয়।
২. মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশন (শিবরামপুর): ড্রামে ৩০ লিটার অকটেন বিক্রির সময় হাতেনাতে ধরা হয়। এছাড়া বিক্রি বন্ধ রেখে ৪৬০০ লিটার ডিজেল মজুদ রাখা হয়েছিল। ডিজেল-২ স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশনের মেয়াদও উত্তীর্ণ ছিল। এসব অপরাধে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” এর ৩২(৩)/৪৮ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
৩. মেসার্স তানিয়া ফিলিং স্টেশন (ধুলধী রেলগেট): এখানেও তেল বিক্রি বন্ধ পাওয়া যায়। তবে অতিরিক্ত মজুদ না থাকায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দীপ্ত চক্রবর্তী এবং জনাব মোছা: জান্নাতুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক মো: খালিদ হাসান ও মো: জুবায়ের আল সিদ্দিকী।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন