কুমিল্লায় র্যাবের অভিযানে ১০,০০০ পিছ ইয়াবা’সহ আটক-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লা চৌদ্দগ্রাম নারায়ণকরা এলাকায় যাত্রীবাহি তল্লাশি চালিয়ে ১০ হাজার পিছ ইয়াবাসহ বাস চালককে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। শুক্রবার (১০ এপ্রিল) সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণকরা এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী জহির ইসলাম (৪০) ঢাকা জেলার লালবাগ থানার ১১৫ নং ইয়াছিন বেপারীর গলি এলাকার তাজউল ইসলামের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নারায়নকরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে| উক্ত অভিযানে জহির ইসলাম নামে ১ জন বাস ড্রাইভারকে গ্রেফতার করতে সক্ষম হয়| এ সময় আসামীর হেফাজত হতে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়|
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে| র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়| মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে|
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার বিকেলে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন