ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাজা উদ্বার। এক নারীসহ আটক-২

সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু  সহ ২ জন আটক

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি এমাম আলী ও সম্পাদক মাহাবুবুর রহমান(ভুট্টো)

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত না হওয়ায় ২৪৭তম বেওয়ারিশ লাশ হিসেবে দাফন

তানভীর শুধু বিশ্বনাথের নয় সারা বাংলাদেশের রত্ন।

দীর্ঘদিন পর ফরিদপুরের সালথা উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

সিলেটে চোরচক্রের সভাপতি গ্রেফতার

সিলেটে চোরচক্রের সভাপতি গ্রেফতার

সিলেটে চোরচক্রের সভাপতি গ্রেফতার

আখলাক হুসাইন সিলেট জেলা প্রতিনিধি:সিলেট বিভাগে সক্রিয় মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজেকে ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ দাবি করা এক ব্যক্তিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

আটককৃতরা হলেন— সিলেটের মোগলাবাজারের গোটাটিকর এলাকার শহীদ তালুকদারের ছেলে কয়েছ আহমেদ তালুকদার (৩৫) এবং জৈন্তাপুর উপজেলার যশপুর এলাকার হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)। পুলিশের জিজ্ঞাসাবাদে কয়েছ আহমেদ তালুকদার নিজেকে সিলেট বিভাগের মোটরসাইকেল চোরদের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে দাবি করেছেন।

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ রাজা ম্যানশন এলিগ্যান্ড শপিং সিটির সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরীর একটি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের সনাক্ত করে।

এরপর সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উপশহর এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সরদার কয়েছ আহমেদ তালুকদারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানাধীন জাফলং এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার সকালে জৈন্তাপুর থানা এলাকা থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম সদস্য আকাশ আহমদকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি অবৈধ Suzuki Gixxer মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরচক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে আটক আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

সিলেটে চোরচক্রের সভাপতি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ