দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাসমিন ওপেল
আশীষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধি:-ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল।
শনিবার(১১ এপ্রিল) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।তাসমিন ওপেল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও রয়েছেন। এছাড়া তিনি দীর্ঘদিন জাসাস জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র প্রশিক্ষক এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ‘এ’ গ্রেডের শিল্পী।
ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ ছিল তার এরশাদবিরোধী গণঅভ্যুত্থানেও তিনি প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন।
তাসমিন ফৌজিয়া ওপেল জানান, দীর্ঘ ১৭ বছর তিনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মাঠে সক্রিয় ছিলেন। ঢাকার রাজপথেও আন্দোলনে অংশ নিয়েছেন এবং মামলার শিকার হয়েছেন।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমের স্ত্রী ওপেল বলেন, ১৯৯২ সালে তিনি জাতীয় শিক্ষা পদক লাভ করেন। সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দেওয়া হলে এলাকার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করতে সচেষ্ট থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন