ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখকে ঘিরে পটুয়াখালীতে ইলিশের বাজারে আগুন, বড় মাছ দুষ্প্রাপ্য

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধিঃ পহেলা বৈশাখকে সামনে রেখে পটুয়াখালীর মৎস্য বাজারে হঠাৎ করেই বেড়েছে ইলিশের দাম। দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর ও মহিপুরে সীমিত পরিমাণে ছোট ও মাঝারি আকারের ইলিশ মিললেও বড় আকারের ইলিশ প্রায় দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। ফলে পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারেও, যেখানে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এই জনপ্রিয় মাছ।

রবিবার (১২ এপ্রিল) পটুয়াখালীর আলীপুর ও মহিপুরের পাইকারি মাছ বাজার ঘুরে দেখা যায়, ৯০০ থেকে ১১০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মন ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায়। এছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা, ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা এবং ছোট সাইজের জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা মন দরে।

পাইকারি বাজারে দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতে। শহরের নিউ মার্কেটের মাছ বাজারসহ জেলার বিভিন্ন স্থানে ইলিশ বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, উৎসবকে কেন্দ্র করে ব্যবসায়ীরা ইলিশের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দিচ্ছেন।

ক্রেতারা জানান, পহেলা বৈশাখে ইলিশ না কিনলে যেন উৎসবই অপূর্ণ থেকে যায়, কিন্তু বর্তমান দামে তা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। তাই বাজার সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।

এদিকে মৎস্য আড়ৎ মালিকরা বলছেন, কয়েকটি কারণে বাজারে ইলিশের সরবরাহ কমে গেছে। তেলের সংকটে পর্যাপ্ত মাছ ধরা সম্ভব হচ্ছে না। পাশাপাশি আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ৫৮ দিনের নিষেধাজ্ঞার আগে জেলেরা অনেকেই মাছ ধরায় অনাগ্রহী হয়ে পড়েছেন। এর সঙ্গে পহেলা বৈশাখকে ঘিরে বাড়তি চাহিদা যুক্ত হওয়ায় বাজারে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

তারা আরও জানান, চাহিদার তুলনায় সরবরাহ স্বাভাবিক হলে এবং জ্বালানি সংকট কেটে গেলে ইলিশের দাম কিছুটা কমে আসতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে ক্রেতাদের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখকে ঘিরে পটুয়াখালীতে ইলিশের বাজারে আগুন, বড় মাছ দুষ্প্রাপ্য

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ