ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

আখাউড়ায় ৭ কেজি গাঁজাসহ ২ নারী মাদক চোরাকারবারি গ্রেফতার।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:- পুলিশের বিশেষ অভিযানে বড় সাফল্য; গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে আটক, আদালতে প্রেরণ 

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ৪৫ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য এ সাফল্য অর্জন করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ এমরান হোসেনের নেতৃত্বে এএসআই (নিঃ) ওমর ফারুক, এএসআই (নিঃ) সজিবুল হাসান খানসহ সঙ্গীয় ফোর্স ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা আখাউড়া পৌরসভার মসজিদপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় অবস্থান নেন।

পরবর্তীতে রবিউল হাসান মিঠুর চা দোকানের সামনে পাকা সড়কের উপর সন্দেহজনক অবস্থানে থাকা দুই নারীকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলেই তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আমেনা আক্তার (২৪), স্বামী আনোয়ার হোসেন, মাতা সুফিয়া বেগম, সাং-আব্দুল্লাহপুর এবং ফুল বানু (৪২), স্বামী কামাল মিয়া, মাতা আরোজা বেগম, সাং-রাধানগর মডেল মসজিদপাড়া। উভয়েই আখাউড়া থানার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে রোববারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আখাউড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

আখাউড়ায় ৭ কেজি গাঁজাসহ ২ নারী মাদক চোরাকারবারি গ্রেফতার।

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ