দেওয়ানগঞ্জ রেলস্টেশনে টিকিট সংকট, বাইরে চড়া দামে বিক্রি
মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :-ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার যাত্রীদের ক্ষোভ জামালপুরের দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের টিকিট নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অভিযোগ উঠেছে, স্টেশনের টিকিট কাউন্টারে প্রয়োজনীয় টিকিট পাওয়া যাচ্ছে না, অথচ একই টিকিট স্টেশনের বাইরে দালাল বা ব্লকারদের মাধ্যমে ৩২০ টাকায় বিক্রি করা হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, কাউন্টারে গিয়ে টিকিট না পেয়ে বাধ্য হয়ে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। এতে সাধারণ মানুষের আর্থিক ক্ষতি ও ভোগান্তি বাড়ছে। যাত্রীদের ধারণা, একটি সংঘবদ্ধ চক্র টিকিট সংগ্রহ করে বাইরে বেশি দামে বিক্রি করছে।
স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ টিকিট বাণিজ্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দালালদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সাধারণ যাত্রীদের জন্য সহজলভ্য টিকিট নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন