মণিরামপুরে জমি বিরোধে সহিংসতা, ছেলের সামনেই মাকে পিটিয়ে আহত
আবুরায়হান,মণিরামপুর(যশোর)প্রতিনিধি:- যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের খড়িঞ্চী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফিল্মি স্টাইলে ছেলেকে আটকে রেখে তার সামনেই বৃদ্ধা মাকে লোহার শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মো. সাইফুল্লাহ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার খড়িঞ্চী গ্রামের মৃত রমজান মোল্যার ছেলেদের সাথে সাইফুল্লাহর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলছে। সাইফুল্লাহর দাবি, তাদের পৈতৃক সূত্রে কেনা জমি দাদার নামে নামজারি হওয়ায় তা সংশোধনের জন্য তারা আদালতের শরণাপন্ন হন। এই বিষয়টিকে কেন্দ্র করে বিবাদী পক্ষ দীর্ঘদিন ধরে তাদের জমিতে প্রবেশে বাধা দিয়ে আসছিল।
ঘটনার বিবরণ দিতে গিয়ে সাইফুল্লাহ জানান, গত ১০ এপ্রিল দুপুরে তারা তাদের পৈতৃক জমির গাছ কাটতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় হামলাকারীরা সাইফুল্লাহকে ৪-৫ জন মিলে জাপটে ধরে রাখে এবং তার চোখের সামনেই তার বৃদ্ধা মা সুফিয়া বেগমকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে তার মায়ের মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়।
সাইফুল্লাহ ও তার পিতা আব্দুল গফুর ঠেকাতে গেলে বিবাদীরা তাদেরও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই ঘটনায় অভিযুক্তরা হলেন— একই গ্রামের মৃত রমজান মোল্যার ছেলে মো. মফিজুর মোল্যা (৪৫) ও মো. আব্দুর রহমান (৫৫), মফিজুর মোল্যার ছেলে মো. মুরসালিন (১৮) এবং সাইদুল মোল্যার ছেলে মো. ঈসমাইল হোসেন (১৮)।
বাদী সাইফুল্লাহ বলেন, "আমার চোখের সামনে আমার মাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এলাকায় এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন