কিশোরগঞ্জে পুলিশি অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ষ্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কুলিয়ারচর থানার বড়চারা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনা ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১২ এপ্রিল ২০২৬) একটি পরিকল্পিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন নিকলী থানার চৌকস অফিসার এসআই (নিঃ) এম নঈমুল ইসলাম মোস্তাক। তার সঙ্গে অংশ নেন সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানাধীন বড়চারা বাজার সাকিন এলাকায় অভিযান চালানো হলে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরগঞ্জ জেলাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। পুলিশের এই ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন