ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কাপ্তাই সড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

কাপ্তাই সড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

কাপ্তাই সড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

মিলন বৈদ্যু শুভ, রাউজান (চট্টগ্রাম) চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্জামিয়ার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তাইমুখী একটি সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে সিএনজি চালক নজরুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত দুই যাত্রীকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত নজরুল ইসলামের পরিবারে ১৪ বছর বয়সী এক পুত্র ও সাড়ে পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কাপ্তাই সড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

কাপ্তাই সড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

মিলন বৈদ্যু শুভ, রাউজান (চট্টগ্রাম) চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্জামিয়ার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তাইমুখী একটি সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে সিএনজি চালক নজরুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত দুই যাত্রীকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত নজরুল ইসলামের পরিবারে ১৪ বছর বয়সী এক পুত্র ও সাড়ে পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ