ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

হরিরামপুরে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের উদ্যোগে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত।

জয়পুরহাটে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ঝিনাইদহ শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ- প্রহসনের তফসিল বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সৌদি ফেরত নোয়াখালীর  সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক

ফুলবাড়িতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা১৪৩৩

একটির পর একটি বিতর্ক: মণিরামপুরে তিন স্কুলে অশ্লীল নৃত্যের ভিডিও ভাইরাল!  ‎

তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

ধুনটে শ্যামবাড়ী মাদরাসা মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন করলেন এমপি মাসুদ

মোঃ আরিফুর রহমান হাওলাদার, বাউফল (পটুয়াখালী)পটুয়াখালীর বাউফল উপজেলায় সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’ নামে দুটি মোবাইল নম্বর চালু করা হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কল সেন্টারের উদ্বোধন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একজন সংসদ সদস্য হিসেবে জনগণের প্রত্যাশা অনেক বেশি থাকে। কিন্তু সব সময় সরাসরি সবার সঙ্গে দেখা করা সম্ভব হয় না। এই সীমাবদ্ধতা কাটিয়ে দ্রুত জনগণের কাছে সেবা পৌঁছে দিতে ‘জনতার কল সেন্টার’ চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, কল সেন্টারের নম্বর দুটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। সাধারণ মানুষ যেকোনো সময় কল করে তাদের সমস্যা জানাতে পারবেন। দায়িত্বপ্রাপ্তরা তথ্য সংগ্রহ করে তা লিপিবদ্ধ করবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। তবে গভীর রাতে শুধুমাত্র জরুরি প্রয়োজনে কল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি। যেমন—গুরুতর অসুস্থ রোগী, দুর্ঘটনা বা তাৎক্ষণিক সহায়তা প্রয়োজন এমন বিষয়।

এছাড়া জমি-জমা, সামাজিক বিরোধ বা বিচার-সালিশ সংক্রান্ত বিষয় নির্দিষ্ট সময়ে জানাতে বলা হয়েছে। প্রতিটি ইউনিয়নে পরামর্শ কেন্দ্র স্থাপন এবং অভিযোগ ও মতামত গ্রহণের জন্য বাক্স স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে প্রথম কলটি করেন সূর্যমনি ইউনিয়নের তরিকুল ইসলাম মোস্তফা। তিনি তার ইউনিয়নের একটি সমস্যা তুলে ধরলে তা কল সেন্টারে লিপিবদ্ধ করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা রফিকুল ইসলাম, আইনবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মুনতাসীর মুজাহিদ, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূরসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন করলেন এমপি মাসুদ

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ