বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে হরিরামপুরে নববর্ষ উদযাপন।
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে ধারণ করে মানিকগঞ্জের হরিরামপুরে পহেলা বৈশাখ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ হতে উপজেলা চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করীম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন প্রমূখ।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।পরে জাতীয় সংগীত পরিবেশন ও বৈশাখের বিভিন্ন গান পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন করা হয়, যা উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন