এসএসসি পরীক্ষা-২০২৬: নেত্রকোণার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা
মোঃ রাসেল আহমেদ নেত্রকোনা প্রতিনিধি: আজ ২১ এপ্রিল ২০২৬ তারিখে নেত্রকোণা জেলার বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য চলমান এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন নেত্রকোণার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষার হলসমূহের সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা, সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক এ সময় বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি কঠোরভাবে সতর্ক করেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রসমূহে দায়িত্বরত শিক্ষক, কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরীক্ষার গুণগত মান বজায় রাখতে তাঁদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসনের এমন তদারকি কার্যক্রমে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, জেলা প্রশাসনের কঠোর নজরদারিতে এবার নেত্রকোণায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন