ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে   বিএনপি'র দুই গ্রুপের  ১০ জন আহত

নবীনগর সরকারি জায়গায় দোকান নির্মাণ নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ,চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১

রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, (পিপিএম)

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান।

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান।

​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

ভেড়ামারায় এসএসসি পরীক্ষা শুরু। অনুপস্থিত-১৯।

বেড়ায় সুশৃংখল ও উৎসব মুখর পরিবেশে  এসএসসি পরীক্ষা শুরু:

যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে আগামী ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে জনসভায় যশোরবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাত্র দুই মাসের মধ্যে তিনি যশোরবাসীর কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়ন করতে আসছেন।

প্রধানমন্ত্রী যশোরে আগমন এবং তার জনসভা সফল করার লক্ষ্যে যশোর নগর বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে শেষে এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। মঙ্গলবার শহরের এইচ এম রোড থেকে তিনি লিফলেট বিতরণ শুরু করেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি প্রতিশ্রুতি রক্ষার রাজনীতি করে। প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজের যে হাসপাতাল নির্মাণ করতে আসছেন সেই কলেজটিও তার মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে তৈরি। দীর্ঘ ১৭ বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা যশোরবাসীর স্বপ্নের ৫০০ শয্যার হাসপাতাল তৈরি করেনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের পাশাপাশি পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশীর খাল পুনঃখনন করবেন। তিনি নির্বাচনের আগে যশোরবাসীকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে যশোরবাসীর যে চাহিদাগুলো বাকি আছে সেগুলো তুলে ধরবো। তিনি সেগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ