ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

অবশেষে কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত করলো স্থানীয় জনসাধারণ, স্বস্তি ফিরে এলো ১০ গ্রামের কৃষকের মাঝে

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই আয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের (১৭) বছরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বেড়া আলহেরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়েদ আব্দুল্লাহ কে সংবর্ধনা:

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন: ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য

মোঃ রিয়ায এলাহী রাজন: গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।

 বুধবার সকাল থেকেই ক্রীড়ামুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা জেলার ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মাজনুর রহমান মোল্লা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। 

এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুশৃঙ্খল জীবনের পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে।

প্রথম দিনের খেলায় গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল এবং ইসলামিয়া উচ্চ বিদ্যালয় দল অংশগ্রহণ করে। দ্বিতীয় দিনের খেলায় অংশ নেবে আসান উল্লাহ উচ্চ বিদ্যালয় ও মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দল। 

টুর্নামেন্টে জেলার মোট চারটি স্কুল দল অংশ নিচ্ছে, যা স্থানীয় পর্যায়ে ক্রিকেট প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে জেলা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা সম্ভব হবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াদব সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান শহীদ, স্থানীয় ক্রীড়া সংগঠক, কোচ, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রধান অতিথি আরও জানান, সারাদেশের ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা এই টুর্নামেন্টের পাশাপাশি ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ মোট আটটি খেলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। 

আগ্রহী শিক্ষার্থীরা জেলা ও উপজেলা পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবে।

জেলার ক্রীড়াঙ্গনে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ ও ইতিবাচক সামাজিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন: ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ