ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

উখিয়ার কুতুপালং বাজারে সপ্তাহ না যেতে উচ্ছেদ অভিযান

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি :- দীর্ঘদিনের তীব্র যানজট ও জনদুর্ভোগ কমাতে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উখিয়া  উপজেলা প্রশাসন। সোমবার (০৪ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত টানা তিন ঘণ্টার এই অভিযানে বাজারের প্রধান সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমার নির্দেশনায় পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক  ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদের পর যাতে পুনরায় কোনো অবৈধ স্থাপনা গড়ে না তুলে সে জন্য বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের কঠোরভাবে নজরদারি চালানোর নির্দেশ দেন।

স্থানীয়দের মতে, কুতুপালং বাজারে দীর্ঘদিন ধরে যানজট একটি নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। অপরিকল্পিতভাবে দোকান বসানো, ফুটপাত দখল, এবং সাধারণ মানুষের অসচেতনতা- এসব কারণেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, শুধু উচ্ছেদ অভিযানই যথেষ্ট নয়- এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন নিয়মিত তদারকি, হাইওয়ে পুলিশের সক্রিয় ভূমিকা এবং সর্বোপরি স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ। অন্যথায়, পুনরায় অবৈধ দখল ও যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যায়। জনস্বার্থে পরিচালিত এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

উখিয়ার কুতুপালং বাজারে সপ্তাহ না যেতে উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ