ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

অস্ত্রোপচারের মাঝপথে চিকিৎসকের উধাও, লালমনিরহাটে ক্লিনিক ঘেরাও

মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি।অপারেশন টেবিলে অসহায় রোগী, ক্ষুব্ধ জনতার বিক্ষোভ—পুলিশের হস্তক্ষেপ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাপ্টিবাড়িতে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে, যেখানে অস্ত্রোপচারের সময় রোগীকে অপারেশন টেবিলে রেখেই দায়িত্বরত চিকিৎসক সরে পড়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নে অবস্থিত আয়েশা ক্লিনিক একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে, যা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এক রোগীর অস্ত্রোপচার শুরু হয়। প্রাথমিকভাবে অপারেশনের জন্য শরীরের নির্দিষ্ট অংশে কাটাছেঁড়া করার পর হঠাৎ করেই সংশ্লিষ্ট চিকিৎসক আর অপারেশন থিয়েটারে ফিরে আসেননি। দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে রোগীর স্বজনরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে তারা ভেতরে প্রবেশ করে চিকিৎসককে অনুপস্থিত দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন।

এ ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ক্লিনিকের সামনে জড়ো হন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা চিকিৎসাকেন্দ্রটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।

এদিকে, গুরুতর অবস্থায় থাকা রোগীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট ক্লিনিকের মালিকপক্ষ ও অভিযুক্ত চিকিৎসককে পাওয়া যাচ্ছে না। ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

অস্ত্রোপচারের মাঝপথে চিকিৎসকের উধাও, লালমনিরহাটে ক্লিনিক ঘেরাও

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ