ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

অবশেষে কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত করলো স্থানীয় জনসাধারণ, স্বস্তি ফিরে এলো ১০ গ্রামের কৃষকের মাঝে

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই আয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের (১৭) বছরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বেড়া আলহেরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়েদ আব্দুল্লাহ কে সংবর্ধনা:

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

জামালপুর এক্সপ্রেসের পুরোনো সময়সূচি ফেরানোর দাবিতে সরিষাবাড়ীতে ট্রেন অবরোধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুর এক্সপ্রেস ট্রেনের পূর্বের সময়সূচি পুনর্বহালের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেন অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৪ মে) বিকেলে উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট বাজার রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ট্রেনের সময়সূচি পরিবর্তনের ফলে যাত্রীদের ভোগান্তির চিত্র তুলে ধরেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চালু থাকা জামালপুর এক্সপ্রেসের পূর্বের সিডিউল পরিবর্তনের কারণে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াতে সময়ের অসামঞ্জস্য তৈরি হওয়ায় প্রতিদিনই বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। দ্রুত আগের সময়সূচি পুনর্বহাল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন এ কে এম ফজলুল হক সরকার, শাহিনুর রহমান শাহিন ও রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। কর্মসূচি চলাকালে কিছু সময়ের জন্য স্টেশন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে শান্তিপূর্ণভাবে তা শেষ হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ জানুয়ারি একই দাবিতে সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির উদ্যোগে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছিল। সে সময়ও বন্ধ ট্রেন পুনরায় চালু এবং আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

জামালপুর এক্সপ্রেসের পুরোনো সময়সূচি ফেরানোর দাবিতে সরিষাবাড়ীতে ট্রেন অবরোধ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ