ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

অবশেষে কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত করলো স্থানীয় জনসাধারণ, স্বস্তি ফিরে এলো ১০ গ্রামের কৃষকের মাঝে

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই আয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের (১৭) বছরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বেড়া আলহেরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়েদ আব্দুল্লাহ কে সংবর্ধনা:

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

গাইবান্ধায় দুদকের গণশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- দুর্নীতি প্রতিরোধে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। আগামী ১১ মে গাইবান্ধায় গণশুনানি করবে সংস্থাটি। আর এই গণশুনানি সফল করতে আজ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে দুদক।

আজ বুধবার, ৬ মে বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান, দুদক রংপুরের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক এতে অংশ নেন।

সভায় দুদকের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১১ মে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি হবে। গণশুনানিকে সামনে রেখে শহরের তিনটি স্থানে অস্থায়ী অভিযোগ বক্স বসানো হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি, পাবলিক লাইব্রেরির সামনে একটি এবং সদর ইউএনও অফিসের সামনে একটি।

পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিং চলছে। দুদক কর্মকর্তারা আশ্বাস দেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে। তারা বলেন, গণশুনানিতে ভুক্তভোগীরা যাতে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন সেজন্য সবার সহযোগিতা দরকার।

অন্যদিকে সাংবাদিকরা দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মতবিনিময় সভায় তারা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দুর্নীতির মৌখিক অভিযোগ তুলে ধরেন। গণমাধ্যমকর্মীরা প্রত্যাশা করছেন, এই কার্যক্রমের ফলে দুর্নীতি পুরোপুরি বন্ধ না হলেও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।ভুক্তভোগীরা নির্ধারিত অভিযোগ বক্সে তাদের অভিযোগ জমা দিতে পারবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

গাইবান্ধায় দুদকের গণশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ