নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালীশহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার:- ঢাকার নবাবগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে ‘চুড়াইন মুন্সীনগর প্রগতিসংঘ’ আয়োজিত ঐতিহ্যবাহী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে রোমান স্পোর্টিং ক্লাব, শংকরখালীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফ্রেন্ডস ক্লাব, মদনখালী। [TECHTARANGA-POST:9690]আজ শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬, বিকেলে নবাবগঞ্জের মুন্সিনগর আকারবাগ মাঠে টুর্নামেন্টের এই গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।[TECHTARANGA-POST:9689]প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, "যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের স্বাস্থ্যকর জীবনধারা ও শৃঙ্খলা শেখায়। এই ধরনের আয়োজন গ্রামীণ জনপদে উৎসবের আমেজ তৈরির পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।"শুভ উদ্বোধকের বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, "নবাবগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও বেগবান ও সমৃদ্ধ করতে আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব। তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে গ্রামীণ মাঠগুলোর উন্নয়ন করা হবে।"[TECHTARANGA-POST:9688]ফাইনালে মাঠে উপস্থিত হাজারো ফুটবলপ্রেমী দর্শকের সামনে দুটি শক্তিশালী দল মুখোমুখি হয়ে অত্যন্ত উপভোগ্য ও আক্রমণাত্মক ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে।[TECHTARANGA-POST:9687]অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ আমজাদ হোসেন, চুড়াইন মুন্সীনগর প্রগতিসংঘের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ঐতিহ্যবাহী এই ফুটবল ফাইনাল দেখতে পুরো মুন্সিনগর আকারবাগ মাঠ ক্রীড়ামোদী দর্শকদের মিলনমেলায় পরিণত হয়।