ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বুড়িচং পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. কামাল হোসেন বলেছেন, পৌরবাসীর মতামতের ভিত্তিতে সব সমস্যা নিরসন করে বুড়িচং পৌরসভাকে সকলের বসবাসযোগ্য, আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বুড়িচং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, বুড়িচং পৌরসভা নতুন একটি পৌরসভা। এ পৌরসভার অবকাঠামো নির্মাণের পাশাপাশি নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জনগণের ভোটে নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বুড়িচং পৌরসভাকে দেশের একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, পৌরসভার সব ধরনের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। নাগরিকদের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

আসন্ন নির্বাচনে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে তিনি পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

জরুইন গ্রামের মুরুব্বি হাজী আকতার আলীর সভাপতিত্বে এবং গিয়াস উদ্দিন মাস্টারের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জরুইন গ্রামের কামাল হোসেন, ইদ্রিস পুলিশ, মাজহারুল ইসলাম, সোহেল চৌধুরী, আব্দুল্লাহ আল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের নেতৃবৃন্দ।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ