ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:- ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদাত হোসেনের সভাপতিত্বে অধিবেশনে সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মুহাম্মদ শাহীন আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে হাতপাখার প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু। এছাড়া জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুলতান মাহমুদসহ শুরা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে শুরা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়। এতে মুফতী আব্দুস সবুরকে সভাপতি, মুহাম্মদ শাহীন আলমকে সেক্রেটারি এবং লিয়াকত আলী পর্বতকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ