ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা

তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা প্রদান এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে দিনব্যাপী ‘Youth Tech Connect’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের পঞ্চম তলায় কাতিব একাডেমির হলরুমে প্রায় চার ঘণ্টাব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাতিব ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল মার্কেটিং ও উদ্যোক্তা উন্নয়নসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাতিব গ্রুপের চেয়ারম্যান মাওলানা ইনাম বিন সিদ্দিক এবং ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি ছালিম আহমদ খান। তারা তরুণদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের সুযোগ এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী তরুণদের হাতে প্রশিক্ষণ-পরবর্তী সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা প্রশান্ত লিটন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা, তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ