ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাগরিকদের সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডা. শাহাদাত হোসেন।

কু‌ড়িগ্রা‌মে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

কচুয়ার সন্তান এমদাদ হোসেনের মরদেহ গাজীপুরে সড়কের পাশে উদ্ধার,

কেশবপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিমনা বি-বাড়িয়া সড়কে অভিযানে কয়েকটি স্পিড ব্রেকার অপসারণ, আলোচিত দুটি বহাল

দৈনিক ভোরের কাগজের বাঞ্ছারামপুর প্রতিনিধি, প্রেসক্লাব সম্পাদক মো. শামীম শিবলী কে খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি র অভিনন্দন শুভেচ্ছা ....

হরিরামপুরে নাশকতা ও বাড়িঘর ভাঙচুরের মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার।

৫৫ বছরেও হয়নি সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণ

ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ

মোঃ বিল্লাল হোসেন,  শেরপুর :-  শেরপুরের ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণের অভাবে পাঁচ গ্রামের হাজারো মানুষকে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেশ স্বাধীনের পর থেকেই রাস্তাটি সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। কিন্তু দীর্ঘ ৫৫ বছরেও তাদের সেই দাবি বাস্তবায়িত হয়নি।

উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই জগদীশ মাস্টারের বাড়ি থেকে কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও রিকশার গ্যারেজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সরু ও কাঁচা রাস্তা রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি বর্তমানে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এ পথে ডেফলাই, গান্ধীগাঁও, বাকাকুড়া, ভালুকা ও ফুলহাড়ি গ্রামের শত শত মানুষ নিয়মিত যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন চলাচলের অন্যতম মাধ্যম এই রাস্তা।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা সরু ও কাঁচা হওয়ায় এবং বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারজাত করা সম্ভব হয় না। শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষাকালে দুর্ভোগ চরমে ওঠে। কাদা ও পানিতে যানবাহন চলাচল তো দূরের কথা, অনেক সময় পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। কাদামাটি মাড়িয়ে শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যেতে হয়।

ভালুকা এলাকার ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ডেফলাই গ্রামের সমাজসেবক আল আমীন তালুকদারসহ স্থানীয় বাসিন্দারা জানান, দেশ স্বাধীনের পর থেকেই রাস্তাটি সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণের দাবি জানানো হচ্ছে। বিভিন্ন সময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন-নিবেদন করা হয়েছে এবং উন্নয়নের আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু ৫৫ বছরেও রাস্তাটির উন্নয়ন হয়নি।

নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান বলেন, রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের জন্য বিভিন্ন সময় উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আবেদন-নিবেদন করা হয়েছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছ থেকেও আশ্বাস পাওয়া গেছে। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অন্তো বল জানান, রাস্তাটি সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণের জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ