ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১৪ নভেম্বর

সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

বুরুঙ্গা বাজারে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী

সুনামগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শোভাযাত্রা ও সমাবেশ

কক্সবাজারে সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর সাথে মতবিনিময় সভায় উখিয়ার সাহিত্য সংস্কৃতির সমস্যার কথা তুলে ধরলেন, জাসাস নেতা, রাজীব বড়ুয়া

দক্ষিণ কেরানীগঞ্জে যুবদলের সভায় নিপুণ রায় চৌধুরী, দেশপ্রেমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোল্লাহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলার অভিযোগ, আহত ৩

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা, ভাঙচুর ও স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় একই পরিবারের দম্পতি ও তাদের ১৪ বছর বয়সী ছেলে আহত হয়েছেন। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চরকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—চরকুলিয়া গ্রামের মোঃ আমজাদুল হক (৫০), তার স্ত্রী শাহানাজ পারভীন (৪০) ও তাদের ছেলে আশরাফুল শেখ (১৪)। আশরাফুল চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং বিদ্যালয়ের রোল নম্বর-১ বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি দৃষ্টি প্রতিবন্ধী।

চিকিৎসাধীন আমজাদুল হক অভিযোগ করে বলেন, তিনি একটি বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্টে চাকরি করেন। তার বড় ছেলে পুলিশে চাকরি করেন এবং মেঝ ছেলে রাজমিস্ত্রির কাজ করেন। ঘটনার সময় বাড়ির অদূরে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল। তার ছেলে আরাফাতুল শেখ ওই যুবকদের দিকে ঢিল ছুড়েছে—এমন অভিযোগ তুলে প্রায় ১৫ থেকে ২০ জন যুবক তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

আমজাদুল হকের দাবি, হামলাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় তার স্ত্রীর পরনের কাপড় ছিঁড়ে যায় এবং দৃষ্টি প্রতিবন্ধী ছেলে আশরাফুলকেও মারধর করে আহত করা হয়। হামলাকারীরা বাড়ির বেড়া ও ঘরের ভেতরে ভাঙচুর চালায় বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় ঘর থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং তার স্ত্রীর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার পরপরই বিষয়টি মোল্লাহাট থানায় জানানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আমজাদুল হক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

স্থানীয় গ্রামপুলিশ টুটুল শিকদার জানান, হামলার ঘটনার পর স্থানীয়রা আমাকে ওই বাড়িতে পাঠায়। পরে হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসছি। বিষয়টি মিমাংসার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মোল্লাহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলার অভিযোগ, আহত ৩

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ