ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

​এআই ভিডিও পাঠিয়ে মুক্তিপণ আদায়: ডিমলা থেকে যুবকের মরদেহ উদ্ধার

উখিয়ায় বনবিভাগের আয়োজনে অংশীদারদের জন্য সচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

বারহাট্টায়  সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে  মোস্তাফিজুর রহমান মাজু

ঝিনাইগাতীতে ছেলেকে চুরির অপবাদ দিয়ে বাবাকে হাত-পা বেঁধে নির্যাতন

বারহাট্টায়  ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে  চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আল আমিন তালুকদার

পটুয়াখালীতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন

ঢাকার কেরানীগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আমান উল্লাহ আমানের উপস্থিতিতে সভা

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার:- আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে এক বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ অক্টোবর, ২০২৬, মঙ্গলবার, সকালে, কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত এই প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান বলেন, "বাংলাদেশ আবহমানকাল থেকেই ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ ভয়হীন, আনন্দঘন এবং শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য আমরা সব ধরনের সহায়তা প্রদান করব। পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ ও দলীয় কর্মীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।" 

সভায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক এর সভাপতিত্বে এলাকার পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা জানান, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারে বিশেষ নজরদারি ও টহল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং বিশেষ কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সভার এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আমান উল্লাহ আমানের উপস্থিতিতে সভা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ