ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ

সুমন আহমদ, ​সুনামগঞ্জ প্রতিনিধি:- শব্দদূষণ রোধ ও নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে সুনামগঞ্জে কড়া অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সদর উপজেলার ইকবালনগরে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) আইন অমান্য করায় ৮টি ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানা আদায়ের পাশাপাশি বিপুল পরিমাণ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

​আজ মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে ইকবালনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। "শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ধারা ৬ (২) অনুযায়ী পরিচালিত এই মোবাইল কোর্টে শব্দদূষণ সৃষ্টির অপরাধে ৮টি ব্যক্তি ও যানবাহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে যানবাহনে ব্যবহৃত নিষিদ্ধ ১৪টি হাইড্রোলিক হর্ন খুলে জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

​অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: সাইফুল ইসলাম। শৃঙ্খলা রক্ষা ও আইন প্রয়োগে সুনামগঞ্জ সদর থানা পুলিশের একটি দল এবং অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

​অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর শব্দদূষণ ও অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। পরিবেশ রক্ষায় নিয়মভাঙা যানবাহনের বিরুদ্ধে নিয়মিত এই ধরনের কঠোর আইনি অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ