ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

জলঢাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম খানের বিদায় সংবর্ধনা

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি:- শিক্ষক চলে যান, কিন্তু তাঁর শিক্ষা কখনো মুছে যায় না” এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম খানের অবসরজনিত বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি মাসুদ রানা।

 অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জলঢাকা উপজেলা স্কাউটের সদস্য সচিব ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত করে সপ্তম শ্রেণীর ছাত্রী রুনা আক্তার এবং গীতা পাঠ করে একই শ্রেণীর ছাত্রী যুথি রায়। সংবর্ধিত শিক্ষকের উদ্দেশে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি ও মানপত্র পাঠ করে নবম শ্রেণীর ছাত্রী রোমিনা আক্তার। এসময় শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে নন্দিনী রানী, শারমিন আক্তার, জেমি আক্তার ও আঁখি আক্তার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ কুমার রায়, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও সমাজসেবক আব্দুস ছামাদ, সাবেক অভিভাবক সদস্য আব্দুল মান্নান, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য হামিদুল ইসলাম এবং সহকারী শিক্ষক অজয় কুমার রায়, জাহাঙ্গীর আলম ও কৃষ্ণ কুমার রায়।

বিদায়ী বক্তব্যে অশ্রুসিক্ত নয়নে রেজাউল করিম খান বলেন, “দীর্ঘ ৩৮ বছর এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম। দীর্ঘ পথচলায় সহকর্মী বা শিক্ষার্থীদের সাথে কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সহযোদ্ধা শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ, প্রতিষ্ঠানটিকে নিজের পরিবারের মতো আগলে রাখবেন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আন্তরিক থাকবেন।”

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকের হাতে বিদ্যালয় কর্তৃপক্ষ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিমুলবাড়ী বৈদিক গীতা শিক্ষা বিদ্যাপীঠের পরিচালক শ্রী কৃষ্ণ চন্দ্র রায়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সর্বশেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। রেজাউল করিম খান বিদায় সংবর্ধনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জলঢাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম খানের বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ