ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা নারীসহ দুজনকে মারধরের অভিযোগ

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় : প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালিত-

কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার  উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পটিয়ার রাজনীতিতে শিষ্টাচার সহনশীলতা শ্রদ্ধাবোধ ও নিজ দলের প্রধানকে অনুসরণ করা জরুরী

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ: মাদক সম্রাট পুটুসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

পল্টনে ২৮ অক্টোবর ট্রাজেডির দুই দশক পূর্তি: পীরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা।

বিশেষ প্রতিনিধি : মোঃ ফারুক দেওয়ান। আজ ০৮/অক্টোবর ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৫ শিক্ষার্থী-শিক্ষক অংশগ্রহণ, ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

নারায়ণগঞ্জ: কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা: আজকের যত্ন, আগামীর সুস্থতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Climate Resilient Campus Initiative-এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৫ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালায় কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্যবিধি, নিরাপদ স্যানিটেশন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বর্তমান সময়ে কিশোরীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার অভাব শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বাস্তবতা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালা শেষে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনের সময়ে সহজে স্যানিটারি প্যাড পাওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় গোপনীয়তা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সহায়ক হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেলিনা এ চৌধুরী।

বক্তারা বলেন, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা শুধু ব্যক্তিগত সুস্থতার বিষয় নয়; এটি তাদের শিক্ষা, আত্মবিশ্বাস, ভবিষ্যৎ কর্মজীবন এবং সামগ্রিক সামাজিক উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তাই বিদ্যালয় পর্যায় থেকেই কিশোরীদের স্বাস্থ্য সচেতন করে তোলার পাশাপাশি নিরাপদ পানি, পরিচ্ছন্ন স্যানিটেশন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থাপনা জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা।

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ