ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

নাটোরের লালপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

সাধীন আলম হোসেন লালপুর নাটোর প্রতিনিধি:- নাটোরের লালপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) ভোর থেকে পদ্মা নদীর চরসহ থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও মেহেরপুর এই পাঁচ জেলার প্রায় ৬৫০ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে নিজ নিজ জেলার বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান পরিচালিত হয়।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএমের সার্বিক তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও পরামর্শে রাজশাহী অঞ্চলের অভিযানের কার্যক্রম পরিচালিত হয়। নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের নির্দেশনা ও তত্ত্বাবধানে লালপুর থানা এলাকায় অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহীম খলিল।

এ অভিযানে নাটোর জেলার ১০০ জনের বেশি পুলিশ সদস্য অংশ নেন। তাঁরা লালপুর থানা এলাকার পদ্মা নদীর চরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলাসহ বিভিন্ন ধারায় আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নাটোরের লালপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ