ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কুড়িগ্রাম সদর হাসপাতালে জাতীয় নাগরিক পার্টির পরিচ্ছন্নতা, বৃক্ষরোপন ও মশা নিধন কর্মসূচি

​কুড়িগ্রাম প্রতিনিধি:- ২৬/১০/২৬ কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশা নিধন এবং হাসপাতাল সংলগ্ন মসজিদের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদর উপজেলা শাখা।

​সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​হাসপাতাল প্রাঙ্গণ ও এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও মশা নিধনের উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন। সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমনের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কর্মসূচির নেতৃত্ব দেন সদর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব।

​এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এবং জেলা নারী শক্তির সদস্য সচিব মেরিনা পারভীনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান শেষে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল চত্বরের স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কুড়িগ্রাম সদর হাসপাতালে জাতীয় নাগরিক পার্টির পরিচ্ছন্নতা, বৃক্ষরোপন ও মশা নিধন কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ